রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) নির্বাচনী পরীক্ষার (লিখিত) সময়সূচি প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে উত্তরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজকে।
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইস্যুতব্য ইন্টারভিউ কার্ড প্রার্থীকে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে/হলে সঙ্গে আনতে হবে এবং দায়িত্ব পালনরত পরিদর্শককে তা প্রদর্শন করতে হবে।
প্রার্থীকে দুটি কালো বল পয়েন্ট কলম সঙ্গে আনতে হবে। মোবাইল ফোন বা হাতঘড়িসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক স্টোরেজ ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে ম্যানুয়াল/সাধারণ ক্যালকুলেটর আনতে পারবেন। প্রার্থীকে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
আরপিসিএল কর্তৃক ইস্যুকৃত ইন্টারভিউ কার্ডে থাকা ছবি এবং মূল আবেদন ফরমের সঙ্গে সংযুক্ত ছবিটি একই ব্যক্তির কি না তা যাচাই করা হবে। কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন/অসদাচরণ করলে, তাঁর বিরুদ্ধে যেকোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৩ হাজার ৮৫২ জন প্রার্থী অংশ নেবেন। প্রতিষ্ঠানটির উপপরিচালক...
১ দিন আগে
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদে মোট ৩০০ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১ দিন আগে