বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার (সেফটি অ্যান্ড সিকিউরিটি), ১ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে সিজিপিএ-৫-এর স্কেলে ৩ ও সিজিপিএ-৪-এর স্কেলে ২.৫০ থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত (মেজর র্যাঙ্কের নিচে নয়) কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর।
কর্মস্থল: কলাপাড়া, পটুয়াখালী
বেতন: ৯১,০০০ টাকা। এ ছাড়া বাসাভাড়া ভাতা, প্রকল্প ভাতা, বছরে দুটি উৎসব বোনাস, পরিবহন ভাতা, মেডিকেল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা আরএনপিএলের ওয়েবসাইটের এই লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে ‘ম্যানেজিং ডিরেক্টর, আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড, এশিয়ান টাওয়ার (লেভেল-১০), বাসা- ৫২, রোড-২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯’ ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফি: ৫০০ টাকা।
আবেদনের শেষ সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৫।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদনের সময় বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
১৭ মিনিট আগে
মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে