
ইউএস-বাংলা এয়ারলাইনসের শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন এসএসসি ও সর্বোচ্চ এইচএসসি পাস।
কাজের ধরন: রেসিপি অনুসারে খাবার তৈরিতে সহায়তা করা। স্টোর থেকে রান্নার উপকরণ সংগ্রহ করা। রান্নার উপকরণ (চাল, ডাল, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল) রান্নার জন্য প্রস্তুত করা। খাবার প্যাক করা। প্রয়োজন অনুসারে ফ্রিজারে খাবার সংরক্ষণ করা। গাড়িতে খাবার ও বিভিন্ন উপকরণ লোড/আনলোড করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: উত্তরা, ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন: ১৬ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সকালের নাশতা, দুপুরের খাবার, রাতের খাবার (শিডিউল অনুযায়ী), উৎসব ভাতা, সাপ্তাহিক ছুটি ২ দিন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

মৎস্য অধিদপ্তরে ৭টি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা দিতে পারছেন। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। ৯ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৩৩ মিনিট আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৩৫ মিনিট আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে