ঢাকা: সারা দিন কর্মব্যস্ততার পর একটুখানি প্রশান্তি দিতে পারে মোমের আলো। হৃদয়ে এনে দিতে পারে স্বস্তি। যেকোনো সাধারণ দিনকেও অসাধারণ করে তোলা যায় কিছু বৈচিত্র্যের মাধ্যমে। ঘরে আনা যায় সজীবতা। আর বিশেষ দিনে তো থাকে বিশেষ আয়োজন। বিশেষ দিনে সুগন্ধি মোমের খোঁজ করে সবাই। সুগন্ধি মোম কিংবা সাধারণ মোম বাজারে কিনতে পাওয়া যায়। তবে সেগুলো স্বাস্থ্যের জন্য ততটা ভালো নয়। যদি জানা থাকে সুগন্ধি মোম বানানোর প্রক্রিয়া, তাহলে ঘরে বসেই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা সম্ভব। অর্থ খরচ না করেই, ঘরে প্রাণ ফেরানো সম্ভব। জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীতে কেক কাটার টেবিলেও নন্দন বাড়ানো যায়।
যেভাবে তৈরি করবেন সুগন্ধি মোম:
উপকরণ: বি’স ওয়াক্স অথবা পুরোনো মোমবাতি, দুটি মোম রং, গরম পানি, কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল, সাদা রঙের সুতা ও ছোট জার।
যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি ছোট পাত্রে বি’স ওয়াক্স নিন। বি’স ওয়াক্স না থাকলে পুরোনো মোমবাতি ভেঙে গুঁড়ো করে দিন। এরপর দু-তিনটা মোমরং টুকরো করে ভেঙে নিন। আরেকটি বড় পাত্র নিয়ে সেখানে পরিমাণমতো গরম পানি ঢালুন। এবার যে পাত্রে পুরোনো মোমবাতি ও মোমরং অর্থাৎ ক্রেয়ন ভেঙে রেখেছেন, সেই পাত্রটি বড় পাত্রে রাখুন। ছোট পাত্রে থাকা মোমগুলো চামচ দিয়ে নাড়তে থাকুন।
ভালো করে নাড়ুন যেন মোম পুরোপুরি গলে যায়। মোম ও মোমরং না গলা পর্যন্ত নাড়তে থাকুন। এবার সুবাসের জন্য কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে আবারও নেড়ে নিন। একটি ছোট জার বা গ্লাসে সাদা সুতা রাখুন। তারপর রঙের মিশ্রণটি ঢেলে নিন। কিছুক্ষণ রেখে দিলে মোম জমে যাবে। ব্যস, এভাবেই তৈরি হয়ে যাবে সুগন্ধি মোম। ঘরের কোণ সাজাতে কিংবা বিশেষ দিনকে উদ্যাপন করতে সুগন্ধি মোম ব্যবহার করতে পারেন।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৪ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৫ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৯ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে