এশিয়ার সবচেয়ে বড় ধনকুবের ভারতের মুকেশ আম্বানির ছেলের বিবাহপূর্ব অনুষ্ঠান ঘিরে গুজরাটের জামনগর মাতিয়েছেন বিশ্বের নামী-দামী সব ব্যক্তিত্ব। আগামী ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে হবে।
গত শুক্রবার শুরু হয় তিন দিনের বিবাহপূর্ব আনুষ্ঠানিকতা। অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আজই শেষ হচ্ছে। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব, রাষ্ট্রপ্রধান ও হলিউড-বলিউড তারকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মার্কিন সংবাদ সংস্থা এসোসিয়েট প্রেসের প্রতিবেদনে বলা হয়, প্রায় ১২০০ জনের অতিথির তালিকায় জনপ্রিয় পপ তারকা রিয়ানা, বিজনেস টাইকুন বিল গেটস, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও বলিউড তারকা শাহরুখ খানসহ আরও অনেকে ছিলেন।
রাষ্ট্রপ্রধানদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন জসিম আল থানি, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানী জেতসিন পেমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আম্বানির ছেলের বিয়েতে গান গাইতে কত নিচ্ছেন রিয়ান্না
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পপ গায়িকা রিয়ানা। অন্যদের মধ্যে অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন ও অজয়-অতুলের মতো খ্যাতিমান শিল্পীদেরও পরিবেশনা ছিল।
অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানের ৩ দিনে যা যা হল
ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ১ মার্চ ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’ শিরোনামের জমজমাট পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। নাচ, গান, ভিজুয়াল আর্টসহ নানা কলানৈপুণ্যে মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের অতিথি ও পরিবেশনকারীদের পরণে ছিল বাহারি পোশাক। পরদিন আনুষ্ঠানিকতার নাম ছিল ‘এ ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড’। এদিন জামনগরে আম্বানিদের প্রাণী অভয়ারণ্যে অতিথিদের ঘুরিয়ে দেখানো হয়। এটি ছিল অনন্য এক অভিজ্ঞতা।
সবশেষ ৩ মার্চ দুটি আনুষ্ঠানিকতা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রথমে ‘তুসকার ট্রেইলস’ নামে একটি পর্ব হয়। এই পর্বে সুস্বাদু নানা খাবারের সঙ্গে প্রকৃতির মনোরম চিত্র উপভোগ করেন অতিথিরা। সবশেষ অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্যে ছিল হস্তাক্ষর অনুষ্ঠান। এই পর্বে ভারতের ঐতিহাসিক পরার প্রতিযোগিতা ছিল।
সব অনুষ্ঠানেই দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। প্রতিটি অনুষ্ঠানের জন্য ছিল আলাদা ড্রেসকোড। অতিথিদের সাজসজ্জার জন্য নিয়োজিত ছিল মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট ও ডিজাইনারদের বড় দল। আর খাবারের জন্য প্রায় ৫০০ রকমের মুখরোচক খাবার রান্নায় ১০০ বাবুর্চি নিয়োগ করা হয়।
আম্বানি পরিবারের জমকালো পারিবারিক আয়োজন এবং তাক লাগানো অনুষ্ঠানে বিদেশি প্রভাবশালী ব্যক্তিত্ব ও তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। ২০১৮ সালে ইশা আম্বানির বিয়েতে সাবেক মার্কিন পররাষ্ট্র সচিব হিলারি ক্লিনটন ও মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির উপস্থিতি আলোড়ন তুলেছিল। সেই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পপতারকা বিয়ন্সে।
তিন দিনের এই অনুষ্ঠানের আগে গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) আম্বানি পরিবারের পক্ষ থেকে জামনগরের পাশের গ্রামগুলোর প্রায় ৫১ হাজার লোকের খাবারের আয়োজন করা হয়।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
১ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে