সকালের তাড়াহুড়োয় রোজ নাকে-মুখে নাশতা করে বেরিয়ে গেলে তো শরীরে প্রোটিনের ঘাটতি থাকবেই। বাদাম, মাছ, ডিম, মুরগি ও দুগ্ধজাত খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকলেও বেছে বেছে খাওয়ার কারণে শরীরে এই পুষ্টির উপাদানের ঘাটতি থেকেই যায়। সে ক্ষেত্রে এখন অনেকেই প্রোটিন পাউডারের ওপর নির্ভর করছেন। শুধু দুধের সঙ্গে মিশিয়ে খেয়ে নিলেই হলো। বাড়তি ঝামেলার প্রয়োজন হয় না। বাজারে বিভিন্ন ধরনের প্রোটিন পাউডার কিনতে পাওয়া যায়। তবে চাইলে বাড়িতেও বানিয়ে নেওয়া সম্ভব এ প্রোটিন পাউডার। কয়েকভাবে প্রোটিন পাউডার তৈরি করা যায়।
যেভাবে বানাবেন
প্রথম প্রক্রিয়া
এ উপায়ে প্রোটিন পাউডার তৈরি করতে লাগবে ৩ কাপ ননফ্যাট গুঁড়ো দুধ, ১ কাপ শুকনো ওট, ১ কাপ আমন্ড ও সামান্য চিনি (যদি লাগে)। শিশুর জন্য প্রোটিন পাউডার তৈরি করলে ১ কাপের ৪ ভাগের ১ ভাগ কোকো পাউডারও যোগ করতে পারেন। এবার সব উপকরণ মিক্সচারে ব্লেন্ড করে নিয়ে পরিষ্কার কাচের জারে সংরক্ষণ করুন। এ উপায়ে তৈরি আধা কাপ প্রোটিন পাউডারে রয়েছে ১৮০ ক্যালরি ও ১২ গ্রাম প্রোটিন। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে রাখতে পারেন। সম্পূর্ণ উপকারিতা পেতে প্রতিদিন স্মুদি বা দুধের সঙ্গে এ প্রোটিন পাউডার খেতে হবে।
দ্বিতীয় প্রক্রিয়া
এই প্রক্রিয়ায় প্রোটিন পাউডার তৈরি করতে লাগবে আমন্ড, পেস্তা, আখরোট চিনাবাদাম, সয়াবিন, কুমড়োর বিচি, ফ্লেক্স সিড, চিয়া সিড, শুকনো ওট ও গুঁড়ো দুধ। প্রথমে সব ধরনের বাদাম একসঙ্গে চুলায় অল্প আঁচে প্যানে দুই থেকে তিন মিনিট টেলে নিতে হবে। হয়ে গেলে নামিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করতে হবে।
এবার টেলে ঠান্ডা করে রাখা বাদামসহ ওপরের সব উপকরণ একসঙ্গে মিক্সচারে ঢেলে ব্লেন্ড করে নিতে হবে। অথবা মিক্সচার না থাকলে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই প্রোটিন পাউডারের প্রতি আধা কাপে রয়েছে ১০ দশমিক ৫ গ্রাম প্রোটিন ও ৪৫ ক্যালরি।
তৃতীয় প্রক্রিয়া
আধা কাপ করে আমন্ড, কাজু ও পেস্তা বাদাম, একটুখানি জাফরান ও হলুদের গুঁড়ো। সব ধরনের বাদাম টেলে বাতাসে ঠান্ডা করতে হবে। এরপর মিক্সচারে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করতে হবে। এই পাউডার একটু আঠাল ধাঁচের হবে। মিষ্টি ও রুটি বানানোর সময় এ পাউডার ব্যবহার করা যাবে। তা ছাড়া দুধের সঙ্গে মিশিয়ে তো খাওয়া যাবেই।
সূত্র: স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট, ছবি: পেকজেলস

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৩ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৭ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে