দিন হোক বা রাত, রোদ কিংবা বৃষ্টি, কর্তব্যে অবিচল থাকতে হয় ট্রাফিক পুলিশকে। তাঁদের দায়িত্বপালনের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিয়েছে ভারত। সম্প্রতি দেশটির আহমেদাবাদ শহরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ‘এসি হেলমেট’র ব্যবহার। এরই মধ্যে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য ব্যবহার করছেন শীতাতপ নিয়ন্ত্রিত ওই হেলমেট। এটি যেমন তাদের মাথা ঠান্ডা রাখছে, তেমনি ধুলাবালি থেকেও রক্ষা করছে।
ভারতের ডেক্কান হেরাল্ডের এক প্রতিবেদনে জানা গেছে, আধুনিক প্রযুক্তিতে তৈরি এসি হেলমেটের ওজন সাধারণ পুলিশ হেলমেটের চেয়ে প্রায় ৫০০ গ্রাম বেশি। চলে ব্যাটারিতে। একবার চার্জ দিলে আট ঘণ্টা পর্যন্ত কাজ করে।
নয়ডাভিত্তিক সংস্থা করম সেফটি প্রাইভেট লিমিটেড তৈরি করেছে এই এসি হেলমেট। তাদের দাবি, ওজন তুলনামূলক বেশি হলেও এসি হেলমেট অনেক বেশি টেকসই।
নির্মাতারা জানিয়েছে, বাইরের বাতাস টেনে পরিশুদ্ধ করে হেলমেটের ভেতর সরবরাহ করে এই হেলমেট। এর জন্য কাজ করে একটি মোটর। ট্রাফিক পুলিশ সদস্যদের কোমরের কাছাকাছি লাগানো থাকে এর ব্যাটারি। প্লাস্টিকের তৈরি এই হেলমেট মাথা ঠান্ডা রাখার পাশাপাশি রোদ-বৃষ্টি থেকেও বাঁচাবে।
আহমেদাবাদ সিটি ট্রাফিক পুলিশ জানিয়েছে, গত ১০ আগস্ট থেকে এই হেলমেটের ব্যবহার শুরু করেছেন শহরের ট্রাফিক কনস্টেবলরা। পরীক্ষামূলকভাবে আপাতত ছয়জন ট্রাফিক কনস্টেবলকে এসি হেলমেট দেওয়া হয়েছে। তারা এরই মধ্যে এসি হেলমেটের সুবিধার কথা জানিয়েছেন।
দিব্যরাজ সিং রানা নামে এক ট্রাফিক কনস্টেবল বলেছেন, এসি হেলমেট দারুণ। এটি পরে দীর্ঘসময় রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে সুবিধা হচ্ছে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৩ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৭ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে