এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন ৪৭ জন নারী। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হংকং, তাইওয়ান ও কম্বোডিয়ার বিজ্ঞানীরা এই তালিকায় নিজেদের কাজের জন্য জায়গা করে নিয়েছেন। সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট’ বিজ্ঞানীদের এ তালিকা তৈরি করেছে। সাময়িকীটি ২০১৬ সাল থেকে প্রতিবছর এশিয়ার শীর্ষ ১০০ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করে আসছে।
‘এশিয়ান সায়েন্টিস্ট’ সাময়িকীর এই তালিকায় আছেন বাংলাদেশের দুই, সিঙ্গাপুরের চার, পাকিস্তানের তিন, ভারতের চার, ভিয়েতনামের দুই, মালয়েশিয়ার তিন, ফিলিপাইনের পাঁচ, চীনের ছয়, জাপানের নয়, শ্রীলঙ্কার দুই, ইন্দোনেশিয়ার এক, থাইল্যান্ডের দুই ও তাইওয়ানের চারজন নারী বিজ্ঞানী।
তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের দুই বিজ্ঞানী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী এবং অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা। গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী প্লাস্টিকের দূষণ এবং প্রকৃতি ও মানুষের জীবনে এর ক্ষতিকর প্রভাব নিয়ে একাধিক গবেষণা করেছেন। ২০২২ সালে জলজ প্রতিবেশ এবং বিপন্ন প্রাণী সুরক্ষায় অবদানের জন্য তিনি ওডব্লিউএসডি-এলসিভিয়ার ফাউন্ডেশন অ্যাওয়ার্ড পান। সেঁজুতি সাহা বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের জিন নকশা উন্মোচন করেন।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে