নতুন জামা ছাড়া যেন ঈদটা জমে ওঠে না। সেই জামা পরে ঘুরে বেড়ানোর আনন্দই আলাদা। বয়সভেদে ঈদের আয়োজন একেক রকম হলেও নতুন জামা যেন সবার চাই-ই চাই। ঈদের দিনের জন্য নতুন জামা কেনার আয়োজন মানেই বিশেষ কিছু। অনেকে তো রমজান মাসের আগেই শুরু করেন ঈদের কেনাকাটা। আবার অনেকেই করেন ঈদের আগের দিনে। সামর্থ্য অনুযায়ী সবাই ঠিকই কিনে ফেলেন নতুন কাপড়। মার্কেটগুলোতে থাকে বেচাকেনার ব্যস্ততা। প্রতিবার বাহারি নামে আর ডিজাইনে আসে নতুন পোশাক। আর এসব পণ্যে থাকে বিশেষ আকর্ষণ।
কীভাবে সেজেছে ঈদবাজার? গাউছিয়া, চাঁদনী চক আর নিউমার্কেট ঘুরে দেখা গেছে, এবার সবচেয়ে চাহিদা আছে নায়রা কাটের জামার। বিশেষ ধরনের কাটের এই জামা কম বয়সী নারীদের আকর্ষণের লক্ষ্যবস্তু। তবে বিভিন্ন বয়সের নারীর পছন্দের তালিকায় রয়েছে এই কাট। বিক্রেতারা বলছেন, এবারের ঈদবাজারে নায়রা কাট, শারারা, ঘারারা ও গাউনের দিকে ঝুঁকছে মানুষ। পাশাপাশি অন্যান্য থ্রি পিস তো আছেই। নায়রা কাট পোশাক মূলত তিন ধরনের নকশার মধ্যে হয়ে থাকে। লম্বা এই কামিজগুলোর পায়জামার ডিজাইন ভিন্ন হয়, কিংবা কোনো জামার পাশে থাকে ফিতা দিয়ে বাঁধা নকশা।
গাউছিয়া মার্কেটের দোতলার বিভিন্ন দোকানে দেখা গেল, নায়রা কাট জামার দাম ৪ হাজার থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকায় উঠেছে। নেট ও সিল্ক ধরনের কাপড়ের তৈরি এই পোশাক মূলত নকশার কারণে জনপ্রিয়তা পাচ্ছে।
পাশাপাশি নারীদের পছন্দের মধ্যে রয়েছে বড় ঘের দেওয়া পায়জামাসহ থ্রিপিস ঘারারা। জরি, স্টোন আর সুতার কাজ দিয়ে নকশা করা এই পোশাকের দাম ৩ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে। একটু ভারী নকশার জামা যাঁদের পছন্দ, তাঁদের কাছে আছে এই পোশাকের কদর। এ ছাড়া আছে বিভিন্ন নকশার গাউন, যেগুলো ২ হাজার থেকে ৪ হাজারের মধ্যে বিক্রি করছেন বিক্রেতারা।
চাঁদনী চকে পাকিস্তানি রং রসিয়া জামাগুলো বেশি বিক্রি হচ্ছে। এগুলো আড়াই থেকে সাড়ে ৫ হাজার টাকার মধ্যে পাচ্ছেন ক্রেতারা। জর্জেট কাপড়ের ওপরে সুতা ও হালকা চুমকি দিয়ে কাজ করা জামা, পায়জামা ও ওড়না এই পোশাকের মূল নকশা। বিক্রেতারা বলছেন, গরমের দিন হলেও এই কাপড়গুলো আরামদায়ক। পাকিস্তানি ও ভারতীয় থ্রিপিসগুলো দেদার বিক্রি হচ্ছে। পাশাপাশি চলছে মন্দাকিনির বিভিন্ন ভলিউম। যেগুলো তিন হাজার থেকে পাঁচ হাজার টাকায় মিলবে। এই পোশাকগুলো তরুণী, মধ্যবয়সী নারীসহ সবার পছন্দের তালিকায় রয়েছে। পাকিস্তানি নুরসও ভালো বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা নুরস পাচ্ছেন ৫ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে।
পাকিস্তানি বারিশ, মুসলিন অরগাঞ্জা ও সুতির থ্রিপিসে আছে বিশেষ ছাড়। মূল্যছাড়ে পাকিস্তানি বারিশ পাওয়া যাবে ৬৫০ থেকে শুরু করে ৯৫০ টাকার মধ্যে। সুতির থ্রিপিসগুলো ৪৫০ থেকে ১ হাজার টাকায় পাচ্ছেন ক্রেতারা।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১১ ঘণ্টা আগে