রাতের আকাশের দিকে তাকিয়ে হাজারো প্রশ্ন মাথায় এসেছে কখনো? জ্বলজ্বল করা তারাগুলো কত দূরে বা সূর্যের এত তেজ কেন—এসব প্রশ্নের উত্তর পেতে চাইলে মোবাইল ফোনে ডাউনলোড করতে পারো ‘অ্যাস্ট্রোনমি ফর কিডস স্পেস গেইম বাই স্টার ওয়াক ২’ অ্যাপটি। বড় ও জটিল বিষয়গুলো এই অ্যাপে খুব সহজে বোঝানো হয়েছে।
কোন গ্রহ কেমন তা কার্টুন ছবি দেখেই জানতে পারবে ছোট-বড় সবাই। সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব, উপগ্রহের সংখ্যা ও আকার—সবকিছুই কার্টুন এঁকে দেখানো হয়েছে। পৃথিবীর উপগ্রহ চাঁদ, নেপচুন, ইউরেনাস, শনি, মঙ্গল গ্রহ, জুপিটার, ব্ল্যাকহোল ও ধূমকেতু সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। ভেনাসের তাপমাত্রা বেশি কেন, চাঁদে গেলে ভর কমে কেন, সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসতে মঙ্গল গ্রহের কত দিন লাগে, তা এই অ্যাপ থেকেই জানা যাবে।
অ্যাপটি ব্যবহার করে বড়রাও অনেক কিছু জানতে পারবেন। সৌরজগৎ ও মহাকাশে অবস্থান করা ‘হাবল টেলিস্কোপ’ সম্পর্কে জানা যাবে। ছোটখাটো ভিডিও দেখে কুইজেও অংশ নেওয়া যাবে। প্রতিটি গ্রহের ভিডিও দেখার পর পাঁচটি করে প্রশ্নের উত্তর দিতে হবে।
অ্যাপটি থেকে কী কী বিষয়ে জানা যাবে, তা নিশ্চিত হতে ইউটিউবে অ্যাপটির নাম লিখে সার্চ করলেই হবে। সেখানে ৩৬ মিনিটের একটি ভিডিও দেখে অ্যাপটি সম্পর্কে ধারণা মিলবে। অ্যাপটি গুগল প্লে স্টোরেই পাওয়া যাবে। রেটিং ৫-এর মধ্যে ৪.২। প্রতিটি ভিডিও শেষে বিজ্ঞাপন দেখানো হয়। এর বাইরে অ্যাপটিতে অন্য কোনো সমস্যা নেই।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৩ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৭ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে