‘দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী’
কাজী নজরুল ইসলামের লেখা এ গান যেন নতুন করে সবার হৃদয়ে প্রেম জাগিয়েছে কোক স্টুডিও বাংলা সিজন টু এর মাধ্যমে। এই তো কিছুদিন আগের কথা, কোক স্টুডিও সিজন টু-তে কী চমৎকার করে গানটি গাইলেন সানজিদা মাহমুদ নন্দিতা। সঙ্গে ছিলেন সহশিল্পী মুকুল মজুমদার ঈশান।
নন্দিতা কেবল গান দিয়েই নন, ফ্যাশন ভাবনা দিয়েও নাড়িয়ে দিয়েছেন ভক্তদের হৃদয়। গয়নার নকশাকার লোরা খানের গয়নার ফেসবুক পেজ ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’তে বরাবরই দেখা মেলে লাস্য়ময়ী নন্দিতার। তাঁর ‘অ্যাসথেটিকস সেন্স’ বরাবরই প্রশংসা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে দারুণ সব ছবি দেখে মুগ্ধ হয়ে যেতে হয়।
এত কথা বলার একটাই কারণ। সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন নন্দিতা। ফেসবুক ও ইনস্টাগ্রামে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।
গত রোববার বিকেল চারটায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেছিলেন নন্দিতা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘এই আংটি পেলাম।’ সাবেকি আমলের বাগদানের নকশাদার আংটি নয় সেটি। ছিমছাম একটি রিংয়ের মাঝখানে হিরে বসানো ছিল তাতে। অনামিকায় পরা আংটিসহ হাতটি ধরে ছিলেন একজন। কে তিনি? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ভক্ত অনুসারীদের মনে। নজরুলের ভাষায় বললে বলতে হবে, ‘কে তুমি জাদুকরী, বলো কে তুমি জাদুকরী?’ এই জাদুকরের নাম মুফরাত। তিনি নন্দিত সংগীতশিল্পী শাকিলা জাফরের পুত্র। জানা গেছে, আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নন্দিতা–মুফরাত যুগল।
নন্দিতার ছবিগুলো পোস্ট করার পর তাঁকে সংগীতশিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন।
ফরিদপুরের মেয়ে নন্দিতা পড়ালেখা করেছেন মুন্সিগঞ্জে। এরপর রাজধানী ঢাকার সিটি কলেজে ভর্তি হওয়ার পর ছায়ানটে গান শিখতে শুরু করেন। ২০১৩ সালে আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার সময় ‘বাংলাদেশি আইডল’ রিয়্যালিটি শোয়ে অংশ নেন নন্দিতা। সেখানে সেরা ১০-এ সপ্তম হন। তারপর থেকে নিয়মিত গান করছেন তিনি। কোক স্টুডিও বাংলায় ‘বুলবুলি’, ‘দাঁড়ালে দুয়ারে’ গানের মাধ্যমে ভক্তকুলের মন কেড়ে নেন নন্দিতা। পাশাপাশি উপস্থাপনা ও মডেলিংও করছেন এই তারকা।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১১ ঘণ্টা আগে