বিদেশ ভ্রমণে বিমানের বিকল্প নেই। ফলে ভ্রমণের আগে টিকিটের দাম নিয়ে অনেকে চিন্তায় পড়ে যান। কিছু বিষয় জানা থাকলে পরিকল্পনা অনুযায়ী সাশ্রয়ী মূল্যে টিকিট পেতে পারেন। এ জন্য যা করতে হবে—
অগ্রিম টিকিট বুকিং: ফ্লাইটের টিকিট যত আগে করা যায়, ততই সাশ্রয়। বিমানে ভ্রমণের জন্য এটি প্রাথমিক সূত্র। সাধারণত এক থেকে তিন মাস আগে বুকিং দিলে কম দামে টিকিট পাওয়া যায়। এভাবেই পরিকল্পনা দাঁড় করান।
ইনকগনিটো মোড ব্যবহার করুন: এক ব্রাউজার দিয়ে একাধিকবার একই ওয়েবসাইটে টিকিট খুঁজলে সঠিক দাম জানা মুশকিল। তাই ব্রাউজারের ট্র্যাকিং এড়াতে ইনকগনিটো মোডে টিকিট খোঁজার মাধ্যমে সঠিক দাম জানতে পারবেন।
বিকল্প তারিখে ভ্রমণ: সপ্তাহের নির্দিষ্ট ছুটির দিনের পরিবর্তে, যেমন সোম বা বুধবারের ফ্লাইটে যাত্রা করুন। এতে ভাড়া কম পাবেন।
একাধিক সাইট যাচাই করুন: গুগল ফ্লাইটস, স্কাইস্ক্যানার বা কায়াকের মতো প্ল্যাটফর্মে তুলনামূলক সেরা অফার পাওয়া যায়।
রাউন্ড ট্রিপ বুকিং: দুটি ওয়ান ওয়ে টিকিটের চেয়ে রাউন্ড ট্রিপ সাধারণত সস্তা হয়। সুযোগ থাকলে রাউন্ড ট্রিপ টিকিট বুকিং দিন।
ছুটির মৌসুম ছাড়া ভ্রমণ করুন: ছুটির মৌসুমে স্বাভাবিকভাবে সবকিছুর দাম বাড়ে। তাই কম বাজেটে ভ্রমণ করতে ছুটির মৌসুম এড়িয়ে চলুন। আন্তর্জাতিক ভ্রমণের জন্য ডিসেম্বর মাস এড়িয়ে চলা ভালো। ডিসেম্বরে বিশ্বের প্রায় সব দেশে ছুটি থাকে।
সূত্র: রিডার্স ডাইজেস্ট

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১১ ঘণ্টা আগে