বাল্ব ফিউজড হলেও কনফিউজড হওয়ার কিছু নেই। সেটিও কাজে লাগাতে পারবেন একটুখানি চিন্তা করলেই। কিছু মানুষ আছেন, যাঁরা ফেলে দেওয়া বা নষ্ট হওয়া জিনিসপত্র দিয়ে নতুন কিছু বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। আপনিও চেষ্টা করুন।
খুদে টেরেরিয়াম
বাল্ব লাইটের ভেতরে বানিয়ে ফেলতে পারেন খুদে টেরেরিয়াম। চিমটা দিয়ে বাল্বের ভেতরের ধাতব ও অন্যান্য অংশ বের করে নিতে হবে। স্পঞ্জ দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে ফিউজড বাল্ব। এরপর বাল্বের ভেতরে বালু, মাটি ও কয়লা দিয়ে পানির স্বল্প চাহিদা রয়েছে এমন গাছ লাগিয়ে দিন। খুদে এ টেরেরিয়াম জানালার ধার ঘেঁষে ঝুলিয়েও দিতে পারেন।
তেলের বাতি
ভাবতে পারেন, আলো ছড়ানো বাল্বটি নষ্ট হয়ে যাওয়ার পরও আলো দেবে? লোডশেডিং হলে মোমবাতি, হারিকেন বা তেলের বাতির মতো এই বাল্বও ব্যবহার করা যাবে। এর জন্য বাল্বের পেছনের প্যাঁচ খুলে ভেতরের মেটাল বের করে নিতে হবে। এরপর কাচের বাল্বের ভেতর কেরোসিন তেল ঢেলে কাপড় পেঁচিয়ে সলতে বানিয়ে তেলে ডুবিয়ে দিলেই অসময়ে আলো দেবে ফিউজড পুরোনো বাল্ব।
ছোট্ট ফুলদানি
ওপরের একই উপায়ে বাল্ব প্রস্তুত করে ভেতরে পানি ঢেলে নিন। এবার এতে ভিজিয়ে রাখতে পারেন তাজা ফুল। বসার ঘরে ঝুলিয়ে দিতে পারেন এই ফুলদানি। বাড়তি শোভা পাবে ঘরটি। ফুল ছাড়াও পানিতে বেড়ে ওঠে এমন গাছ, যেমন মানি প্ল্যান্ট ও কয়েন প্ল্যান্টও রাখা যেতে পারে। চাইলে বাল্বের পানিতে রাখতে পারেন রঙিন পাথর বা ছোট শামুকের খোলস।
শোপিস
এবার একটু রং-তুলি নিয়ে বসতে হবে। লাগবে অ্যাক্রিলিক রং। প্রথমে বাল্বটিকে সাদা রং করে নিন। এবার লম্বালম্বিভাবে অর্ধেকটা কালো রং করে নিন। এবার কমলা ঠোঁট, পা আর চোখ দুটো এঁকে নিলেই হবে পেঙ্গুইন। এ ছাড়া পছন্দমতো নকশা এঁকে, গ্লিটার ব্যবহার করে বানিয়ে নিতে পারেন ঘর সাজানোর শোপিস।
সূত্র: হোমড ইট

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৩ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৫ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে