ভাত-আলুভর্তা খাওয়া
আলুভর্তা আর ভাত নিঃসন্দেহে বেশ মজাদার খাবার। অনেকেই সকালের নাশতায় ভাত আর আলুভর্তা খেয়ে থাকেন। খেয়াল করেছেন কি, ভাত ও আলু দুটিই শর্করাযুক্ত খাবার? স্বাদের পার্থক্য ছাড়া ভাত ও আলুভাজি একই জিনিস। এ খাবারে মুখের তৃপ্তি মিটলেও শরীরের পুষ্টির চাহিদা মিটবে না।
যা করতে পারেন
ভাত ও আলুভর্তার সঙ্গে একটা সেদ্ধ ডিম আর একটু শাকসবজি বা সালাদ থাকলেই এটি ব্যালান্স ডায়েট হয়ে যাবে।
রুটি-আলুভাজি খাওয়া
আমাদের অনেকেরই সকালের খুব পছন্দের নাশতা রুটি-আলু ভাজা। ভাত-আলুভর্তার মতো এই খাবার দুটিও শর্করাযুক্ত। এ খাবারে শরীরে প্রোটিনের ঘাটতি হবে।
যা করতে পারেন
রুটি-আলুভাজির সঙ্গে একটা সেদ্ধ ডিম বা এক টুকরা মাংস, সঙ্গে একটু শাকসবজি বা সালাদ রাখুন। তাহলেই আপনার শরীরের পুষ্টির চাহিদা মিটবে।
চা-বিস্কুট
হালকা নাশতা হিসেবে চা-বিস্কুট খাওয়া যেতে পারে। কিন্তু সকালের নাশতাটাই সেরে নেবেন চা-বিস্কুট দিয়ে, তা কিন্তু করা যাবে না। এটিও সম্পূর্ণভাবে শর্করাসমৃদ্ধ খাবার।
যা করতে পারেন
প্রধান খাবার হিসেবে না খেয়ে চা-বিস্কুট খেতে হবে হালকা নাশতা হিসেবে। নাশতা হিসেবে চায়ের সঙ্গে বিস্কুট ছাড়াও মুড়ি, পপকর্ন, চিড়াভাজা বা দুই স্লাইস পাউরুটি খেতে পারেন।
পরোটা/রুটি-চা খাওয়া
চট্টগ্রামের মানুষের ভীষণ পছন্দের খাবার চা-পরোটা। পরোটা থেকে শর্করা ও চর্বি পাওয়া যায়। চায়ের চিনি থেকেও শর্করা পাওয়া যায়। এটিও সম্পূর্ণ শর্করাসমৃদ্ধ খাবার।
যা করতে পারেন
রুটি বা পরোটার সঙ্গে একটা ডিম বা এক টুকরা মাংস বা একটু ঘন ডাল রাখুন। সঙ্গে অবশ্যই একটু সবজি বা সালাদ রাখবেন। ব্যস, হয়ে গেল আপনার ব্যালান্স ডায়েট। চা অবশ্যই খাবেন, তবে সেটা নাশতা খাওয়ার ২০-৩০ মিনিট পরে, আলাদা করে।
খাওয়ার পরেই ঘুম
অনেকেই আছেন রাতে খাওয়া শেষ করেই শুয়ে পড়েন। এটা করা যাবে না। এতে খাবার পরিপাকে সমস্যা হতে পারে। অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। এমনকি ওজন বেড়ে যাওয়ারও ঝুঁকি থাকে।
যা করতে পারেন
রাত ৮-৯টার মধ্যে রাতের খাবার খেতে চেষ্টা করুন। খাওয়ার অন্তত ৪০ মিনিট পরে শুতে যান। ততক্ষণ বসে বসে পরিবারের সবার সঙ্গে গল্প করুন বা টিভি দেখুন বা বই পড়ুন বা ঘরের ভেতরে হাঁটাহাঁটি করুন।
লেখক: পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
১ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে