আজ ডেনিম দিবস

শিরোনাম দেখেই হয়তো মনে মনে বলছেন, ডেনিম তো এমনিই টেকসই, একবার কিনলে অন্তত ৫ কি ৬ বছর তো পরাই যায়। কথা মিথ্য়ে নয়। তবে ওই টেকসই বলেই আমরা ডেনিমের কাপড় যেনতেনভাবে ব্যবহার করি, ধোয়ার বেলাতেও নমনীয় হই না। বছরের পর বছর ধরে যদি প্রিয় ডেনিমের পোশাকগুলো পরতে চান, তাহলে যত্ন নিতে হবে। কিছু উপায় জেনে নিলে যত্ন নেওয়াটাও হবে সহজ।
আজ ৩০ এপ্রিল, ডেনিম দিবস। আজ থেকে মেনে চলুন ডেনিমের পোশাক ভালো রাখার উপায়গুলো।

বেশি কাচবেন না
ডেনিমের পোশাক ভালো রাখতে যত কম ধোয়া যায় ততই ভালো। খুব বেশি কাচা কাচি করা যাবে না। ঘনঘন ধোয়া হলে পোশাকের সুতার বুনন আলগা হতে থাকে। পাতলা ডেনিম হলে খুব দ্রুতই কাপড় নষ্ট হয়ে তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ডেনিম সহজে ময়লা হয় না। তাই কালি, কাদা বা কোনো দাগ না পড়লে অন্তত ১০ বার না পরে এই কাপড়ে তৈরি পোশাক না ধোয়াই ভালো। তবে দাগ লাগলে যদি শুধু ওই দাগের অংশটুকু ধুয়ে পরিষ্কার করার উপায় থাকে, তাহলে সেটাই করুন।
দাগ তুলবেন যেভাবে
ডেনিমের পোশাকে দাগ লাগতেই পারে। তবে তাই বলে পুরো পোশাকটাই সাবান–পানিতে ভেজাবেন না। পুরোনো টুথব্রাশে সাবান লাগিয়ে যে জায়গায় দাগ লেগেছে, সেখানে ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে নিন।

কেমন পানি ও ডিটারজেন্টে ধুতে হবে
ডেনিমের পোশাক ধোয়ার ক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করুন। এতে দীর্ঘদিন ডেনিমের রং ঠিক থাকে। ভালোভাবে পরিষ্কার করার জন্য অনেকেই গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে দীর্ঘ সময় ডেনিমের পোশাক ভিজিয়ে রাখেন। এতে পোশাকের ক্ষতি হয়। বরং ঠান্ডা পানিতে অল্প ডিটারজেন্ট মিশিয়ে ২০ মিনিট ভিজিয়ে রেখে ডেনিমের পোশাকটি কেচে নেওয়াই যথেষ্ট। অতিরিক্ত ডিটারজেন্ট কাপড়ের ক্ষতি করা ছাড়া আর তেমন কিছু করে না।

পানি ঝরাতে খুব বেশি নিংড়াবেন না
ধোয়ার পর ডেনিমের পোশাক খুব বেশি নিংড়াতে নেই। একবার নিংড়েই কাপড় শুকানোর দড়িতে সরাসরি বা হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দিন। হালকা রোদে শুকাতে পারেন। তবে এ কাপড়ের পোশাক শুকিয়ে যাওয়ার পরও রোদে রাখবেন না। তাতে রং জ্বলে যেতে পারে। ডেনিমের পোশাকের রং জ্বলে গেলেও অবশ্য পরা যায়, দেখতে খারাপ লাগে না। তবে রং ঠিক রাখতে চাইলে কড়া রোদে শুকাতে না দেওয়াই ভালো।
পরার আগে আয়রন করে নিন
দীর্ঘদিন ভালো রাখতে ডেনিমের পোশাক ধুয়ে শুকানোর পর ভালোভাবে আয়রন করতে হবে। আয়রন করে পরলে শুধু দেখতে ভালো দেখাবে, তা নয়; বুননও ঠিক থাকবে।
সূত্র: লিভাইস ও হ্যাপিনেস্ট

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
১ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে