নারী উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম ত্রিনয়নী। সংগঠনটি তাদের সদস্যদের নিয়ে আয়োজন করেছে ‘শ্রাবণ মেঘের মেলা’। এটি অনুষ্ঠিত হবে ১১ ও ১২ আগস্ট, ধানমন্ডি-২৭-এর মাইডাস সেন্টারের লেভেল ১২-তে। এটি ত্রিনয়নীর সপ্তম আয়োজন। মূলত নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য থাকবে এ মেলায়। ঢাকা ও যশোরের উদ্যোক্তারা এবারের আয়োজনে অংশ নেবেন।
ক্রেতা ও উদ্যোক্তাদের সরাসরি সংযোগের জন্য আয়োজন করা হয়েছে এ মেলা। ‘দেশীয় পণ্য কিনে হই ধন্য’, ‘আমাদের পণ্য, আমাদের অহংকার’ শিরোনামে আয়োজন করা হয়েছে মেলাটি। আগামী শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি উন্মুক্ত থাকবে সবার জন্য।
মেলার মোট ৩২টি স্টলে থাকবে দেশের নবীন-প্রবীণ উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যসামগ্রীর বিশাল সম্ভার। ত্রিনয়নীর শ্রাবণ মেঘের মেলায় থাকবে উদ্যোক্তাদের নিজেদের তৈরি গয়না, পোশাক, হাতে তৈরি বিভিন্ন পণ্য ও মুখরোচক খাবারের স্টল। পণ্য ও তার গুণগত মান পরখ করে ক্রেতারা মেলা থেকে সরাসরি পছন্দের যেকোনো পণ্য কিনতে পারবেন।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৭ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে