গণিতে স্নাতক রাকুল প্রীত সিং ১৮ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন। ২০০৯ সালে কন্নড় ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘গিল্লি’ দিয়ে চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় যাত্রা শুরু করেন। এরপর হাজার তরুণের বুকে ঝড় তোলেন বলিউড চলচ্চিত্র ‘ইয়ারিয়া’র মাধ্য়মে। তরুণীরাও কি কম ভেবেছেন তাঁকে নিয়ে? ‘কোথা থেকে এই মিষ্টি মেয়েটা উড়ে এসে সবার মন কেড়ে নিল!’–এ ভাবনাতেই বছর কেটেছে অনেকের।
শুরু থেকে এই স্টাইলিশ অভিনেত্রী সবার নজর কেড়ে চলেছেন। রাকুল প্রীতের ইনস্টাগ্রাম স্ক্রল করলে টের পাওয়া যায় ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি, পোশাকের ব্যাপারে একেবার নিখুঁত না হলে যেন তাঁর চলে না।
এই তো, কদিন আগেই তাঁর ইনস্টা–ডায়েরিতে সবুজাভ পোশাকের নতুন কিছু ছবি আপলোড করেছেন তিনি। সারারা প্যান্ট, স্লিভলেস টপ ও ঝিনুক কাটা নকশার ওড়নার পুরোটা জুড়ে ছিল মিররওয়ার্ক। একই রঙের গয়না ও একেবারে সাদামাটা মেকআপে ভক্তদের মন কেড়েছেন এই তারকা।
কেবলই কি পোশাক–আশাকেই নিখুঁত রাকুল? ফিটনেসের বেলায়ও ভীষণ কঠোর তিনি। ভালোবাসেন যোগব্যায়াম করতে। ইনস্টাতে যোগব্যায়ামের কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘যোগব্যায়াম হচ্ছে এমন একটি যাত্রা, যা নিজের মধ্য় দিয়ে নিজের কাছে পৌঁছতে সাহায্য করে।’
রাকুল প্রীত সিং রূপচর্চার ক্ষেত্রে বরাবর ভরসা করেন ঘরোয়া টোটকায়। সে জন্য তিনি নিজেই বানিয়ে নেন নানা রকম ফেসপ্যাক। নিয়ম করে ক্লিনজার, টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করেন। ত্বকের কোমলতার জন্য কলা, মধু ও লেবুর রসের ফেইস মাস্ক ব্যবহার করেন তিনি। চুলের যত্নে পাকা কলা, ডিম আর মধুর হেয়ার মাস্ক ব্যবহার করেন। রোদে পোড়া ত্বকে টমেটো বা হলুদ, বেসন ও দইয়ের মিশ্রণ লাগান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, পিংক ভিলা ও ভোগ ম্যাগাজিন

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১১ ঘণ্টা আগে