
নেটিজেনরা এখন মেতে রয়েছেন ভারতীয় সংগীতশিল্পী দর্শন রাভালকে নিয়ে। সম্প্রতি বিয়ে করে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পূর্ণতা দিলেন তিনি। মিষ্টি হাসির এই সুদর্শন গায়ক ফ্যাশনের দিক থেকেও কিন্তু কম যান না। স্টাইলিংয়ের জন্য রীতিমতো তার ইনস্টাগ্রাম স্টক করে উঠতি বয়সীরা।
চলতি ঘরানার পোশাক পরেই ক্ষান্ত নন দর্শন, ভালোবাসেন পোশাক-আশাক নিয়ে নিরীক্ষা করতেও। টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফ্যাশন নিয়ে নিরীক্ষা করতে আমার ভালো লাগে। আর কোয়ার্কি প্রিন্ট ইদানীং আমার নজর কাড়ছে।’

কোয়ার্কি স্টাইল অনুসরণ করার উদ্দেশ্য় একটিই, তা হলো—সবার মাঝেও ওই এক দর্শন রাভালকে যেন আলাদা করে চেনা যায়। জ্যাকেট হোক বা ব্লেজার; টপ কি বটম; পোশাকে চড়া রং, ভিন্নধর্মী নকশা জুড়ে দিতে একটুও দ্বিধা নেই তার।

শুধু পোশাকেই নয়, তার রোজকার ব্যবহৃত ব্যাগ, মোজা, জুতা এমনকি ভ্রমণ অনুষঙ্গেও এ ধরনের রং ও নকশা থাকেই থাকে।

তবে বিয়েতে তাকে ক্ল্যাসিকাল শেরওয়ানি ও পাগড়িতে দেখা গেছে। আইভরি রঙের শেরওয়ানিতে তিনি যেন সেজেছিলেন রূপকথার রাজপুত্রের মতো।

দর্শন রাভালকে যাঁরা ইনস্টাগ্রামে অনুসরণ করেন, তাঁরা জানেন ফ্যাশনের পাশাপাশি ‘সোনি সোনি’ গানটির গায়ক ফিটনেস নিয়েও দারুণ সচেতন। নিয়মিত জিমে যান তিনি। তিনি বিশ্বাস করেন, সুস্থ ও সুন্দর থাকতে নিয়মিত শরীরচর্চা করা জরুরি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৯ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১৩ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৩ ঘণ্টা আগে