
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী ফ্যাশন প্রদর্শনী ‘শৈল্পিক অভিজাত্য’। যেখানে ব্যাচেলর অব ফ্যাশন স্টাডিজের ২২২তম ব্যাচের শিক্ষার্থীরা বাংলার ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পকে আধুনিক ও টেকসই ফ্যাশনের সংমিশ্রণে নতুন মাত্রায় উপস্থাপন করেছেন।
১০ ও ১১ মার্চে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে জামদানি, ট্রাইবাল ফ্যাব্রিক, হ্যান্ডলুম টেক্সটাইল ও গামছা বিশেষভাবে তুলে ধরা হয়। এগুলোকে আধুনিক ফ্যাশন থিমের সঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, যেমন পাঙ্ক অনুপ্রাণিত সিলুয়েট ও এক্সপেরিমেন্টাল ড্র্যাপিং। বিশেষত, গামছা-পাঙ্ক ফিউশন ডিজাইনে হস্তনির্মিত গামছার কাপড়কে অভিনব স্টাইলে রূপান্তরিত করা হয়েছে। পাশাপাশি সায়ানো ডাইয়ের ব্যবহার, যা প্রাকৃতিক ও সাসটেইনেবল রঙের জন্য গুরুত্বপূর্ণ, আধুনিক ডাইং প্রযুক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ছাড়া টাই-ডাই ও বিডওয়ার্কের সংযোজন ডিজাইনে গভীরতা ও নিখুঁত কারুকাজের ছাপ এনেছে।
এটি শুধু একটি ফ্যাশন প্রদর্শনী ছিল না, বরং শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় তুলে ধরেছেন, যেমন মানসিক স্বাস্থ্য, আসক্তি, বডি পজিটিভিটি ও পরিবেশগত সচেতনতা। কিছু ডিজাইন ভিটিলিগো থিমে তৈরি করা হয়েছিল, যা প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডকে চ্যালেঞ্জ জানিয়ে বৈচিত্র্য ও সহনশীলতাকে তুলে ধরেছে। অন্য কিছু ডিজাইনে মানসিক স্বাস্থ্য ও আসক্তির জটিলতা ফুটিয়ে তোলার জন্য ডিস্ট্রেসড টেক্সচার, অ্যাসিমেট্রিক্যাল কাটস ও লেয়ারড ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা উদ্বেগ, বিষণ্ণতা ও মাদকের আসক্তির মতো মানসিক সংকটের প্রতিচ্ছবি বহন করে।
ঐতিহ্য ও উদ্ভাবনের অসাধারণ মিশ্রণে শিক্ষার্থীদের সৃষ্ট নকশাগুলো দর্শকদের মুগ্ধ করেছে। এই প্রদর্শনী ফ্যাশনকে শুধু নান্দনিকতার গণ্ডিতে আবদ্ধ না রেখে একটি শিল্পমাধ্যম ও সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে তুলে ধরেছে। বিইউএফটির শিক্ষার্থীরা প্রমাণ করেছেন, ঐতিহ্যের নতুন ব্যাখ্যার মাধ্যমে ভবিষ্যৎবান্ধব ও টেকসই ফ্যাশনের সম্ভাবনা অনন্ত।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৭ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে