যত্ন নিলে গাছ আপনাকে ফুল ও ফল দেবে। এ কথার পরেও অনেক কথা থেকে যায়। ধরুন, সাত দিনের জন্য আপনি বাসার বাইরে থাকবেন। ফাঁকা বাসায় গাছ রেখে যেতে হবে। কোনোভাবেই পানি দেওয়ার ব্যবস্থা করতে পারলেন না। এমন পরিস্থিতিতে কী করবেন? কিছু উপায় তো আছে। জেনে নিন।
সব গাছ ঘরের ভেতর রেখে দিন। বৃষ্টির পূর্বাভাস না পেলে বারান্দায় টব রাখবেন না। একটু বেশি করে পানি দিয়ে গাছসহ টব ঘরের ভেতরে এনে জানালা বা ভেন্টিলেটরের কাছে রাখুন।
সাত দিন পর কোনো গাছের মুমূর্ষু অবস্থা দেখলে হতাশ হবেন না। আগে দেখুন গাছের কোনো ডাল সবুজ আছে কি না। ডাল সবুজ থাকলে সব পাতা শুকিয়ে ঝরে যাওয়ার পরও নিয়মিত পানি দিতে থাকুন। কোনো গাছের পাতা হলুদ হতে শুরু করলে সেগুলো কেটে ফেলে দিন। এতে সবুজ পাতাগুলো দ্রুত বাড়বে।
সার হিসেবে চা–পাতা, চাল বা ডাল ধোয়া পানি দিতে পারেন। এগুলো গাছের পুষ্টির চাহিদা পূরণ করবে। গাছ বেঁচে গেলে সবুজ পাতা গজাতে শুরু করবে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৯ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১৩ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৩ ঘণ্টা আগে