কলা এমন একটি ফল, যা প্রায় সবাই পছন্দ করে। এটি শুধু সুস্বাদুই নয়, এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, যেমন—ভিটামিন, আয়রন ও ফাইবার। তাই এটি সব বয়সের মানুষের পছন্দের তালিকায় থাকে। বছরের যেকোনো সময় কলা পাওয়া যায়, তাই একসঙ্গে বেশি কিনে রাখা সহজ। তবে সমস্যা হলো কয়েক দিনের মধ্যেই কলা নরম হয়ে যায় বা কালো দাগ পড়ে যায়। ঠিকমতো সংরক্ষণ না করলে এগুলো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আর তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু টিপস, যা দীর্ঘদিন পছন্দের ফলটিকে এক সপ্তাহ পর্যন্ত রাখবে সতেজ ও দাগহীন।
জেনে নিন কলা টাটকা রাখার সহজ ৫ উপায়
১. অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কাণ্ড মুড়িয়ে রাখুন
কলা দীর্ঘদিন সতেজ রাখতে কাণ্ড অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে নিন। কলাগুলো কাঁদি থেকে আলাদা করুন এবং প্রতিটির কাণ্ডে ফয়েল দিয়ে মুড়ে ফেলুন। তবে মনে রাখবেন, পুরো কলা ঢাকবেন না, শুধু কাণ্ড ঢাকলেই হবে। ফয়েল না থাকলে প্লাস্টিক বা কাগজের মোড়কও ব্যবহার করতে পারেন।
২. কলাগুলো কাউন্টারে রাখবেন না
কাউন্টারে রেখে দিলে কলা দ্রুত নষ্ট হতে পারে। এর বদলে কলাগুলো ঝুলিয়ে রাখুন। দড়ি বা স্ট্রিং ব্যবহার করে কলার কাণ্ডে বেঁধে রান্নাঘরের কোথাও ঝুলিয়ে রাখুন।

৩. অন্যান্য ফল ও সবজি থেকে কলা আলাদা রাখুন
কখনোই কলা অন্যান্য ফল বা সবজির সঙ্গে রাখবেন না। যেমন—আপেল ও টমেটো ইথিলিন গ্যাস ছাড়ে। যা কলাকে দ্রুত পাকাতে সাহায্য করে। আলাদা রাখলে কলা বেশি দিন ভালো থাকে।
৪. কলা ফ্রিজে রাখবেন না
ফ্রিজে রাখা কলার জন্য ভালো নয়। ঠান্ডা তাপমাত্রা কলা দ্রুত নষ্ট করে দেয়। বরং কলাগুলো ঘরের স্বাভাবিক তাপমাত্রায় শুকনো জায়গায় রাখুন।

৫. অতিরিক্ত পাকা কলা কিনবেন না
কলা কেনার সময় সবুজ ভাব ও সামান্য শক্ত কলা বেছে নিন। তবে কোনো দাগ যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন। অতি পাকা কলা এড়িয়ে চলুন। যতটা প্রয়োজন ততটাই কিনুন, যাতে নষ্ট হওয়ার ঝুঁকি না থাকে।
যদি কলা পেকে যায়, তাহলে তা এটি দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করুন। যেমন স্মুদি, মাফিন বা কলার পাউরুটি।
সূত্র: এনডিটিভি

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৭ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে