
প্রশ্ন: আমার বয়স ২৩ বছর। ৩ বছর আগে আমার ডিভোর্স হয়। শ্বশুরবাড়িতে থাকাকালে আমি অনেক রকম শারীরিক ও মানসিক নির্যাতনের মধ্য দিয়ে গেছি। যে কারণে ডিভোর্স দিতে বাধ্য হই। কিন্তু ৩ বছর পার হয়ে গেলেও আমি সেসব নির্যাতনের স্মৃতি ভুলতে পারছি না। আমার রাতে ঘুম হয় না, সব সময় দুঃস্বপ্ন দেখি। সারা দিন আমার মাথাব্যথা করে। কোনো কারণ ছাড়াই দিনে ১০ থেকে ১২ বার করে বমি হয়। আমি কয়েকবার ডাক্তার দেখিয়েছি। রক্ত পরীক্ষার ফলাফলে কোনো সমস্যা পাওয়া যায়নি। আমার আত্মহত্যাপ্রবণতা আছে। আমি প্রায়ই ভাবি, আত্মহত্যা করব; কিন্তু শেষ পর্যন্ত করে উঠতে পারি না। এভাবে চলতে থাকলে আমি যেকোনো দিন আত্মহত্যা করে
ফেলব। এই মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে কী করতে পারি?
হৃদিতা নূর, রংপুর
উত্তর: অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি চাকরি করছেন কি না, আপনার আর্থিক বিষয়ের দায়িত্ব কার ওপর, এ তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ।
লক্ষণ বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে, এখানে দুই ধরনের সমস্যা একসঙ্গে চলমান। একটি হলো বিষণ্নতা, অন্যটি অতীতের নির্যাতনের স্মৃতিজনিত মানসিক চাপ। এটাকে সাইকিয়াট্রির ভাষায় বলে পোস্টট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। সংক্ষেপে পিটিএসডি। একটির গুরুতর বিষয় হলো আপনার আত্মহত্যাবিষয়ক চিন্তা। কেবল এ সমস্যার জন্যই আপনাকে হাসপাতালে ভর্তি হয়ে পরবর্তী চিকিৎসা নিতে হবে। কারণ, আত্মহত্যার চেষ্টা একটি মেডিকেল ও সাইকিয়াট্রিক ইমার্জেন্সি।
আপনার বয়স অনেক কম। সামনে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। শারীরিক ও মানসিক নির্যাতন থেকে আপনি মুক্ত থাকতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। কোনো পিছুটান না রেখে এখন নিজেকে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত করুন। আমরা আপনার সঙ্গে আছি। সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হলে যত দ্রুত সম্ভব আপনি মনস্তত্ত্ববিদের পরামর্শ নিন। আশা করি, সমস্যার খুব সুন্দর সমাধান হবে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৭ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে