ইন্দোনেশিয়ার অদ্ভুত সুন্দর দ্বীপরাজ্য বালি। জায়গাটি পাহাড়, সমুদ্র আর ১০ হাজারের বেশি মন্দির নিয়ে গড়ে উঠেছে। ‘দেবতাদের দ্বীপ’ নামে খ্যাত বালিতে ঘুরে দেখার মতো আছে অসংখ্য জায়গা।
বালির সাংস্কৃতিক রাজধানী উবুদ। সেখানে অনেক মন্দির ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা রয়েছে। উবুদ মাঙ্কি ফরেস্ট ইন্দোনেশিয়া সরকারের সংরক্ষিত বনাঞ্চল এবং সেখানে আছে স্থানীয়দের পবিত্র মন্দির। উবুদে পাহাড়ের ধারের দোলনায় চড়ে দুঃসাহসিক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ আছে। এ ছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৭১৭ মিটার উঁচুতে আছে মাউন্ট বাটুর নামের একটি জীবন্ত আগ্নেয়গিরি। উবুদ প্যালেস বা পুরি সারেন সেখানকার আরেকটি ঐতিহাসিক জায়গা, যার স্থাপত্যশৈলী পর্যটকদের মুগ্ধ করে।
বালির সুন্দর কিছু জায়গার মধ্যে আছে নুসা দ্বীপপুঞ্জ। সেখানে স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, স্পিডবোট রাইডিংসহ অনেক কিছু উপভোগ করতে পারেন পর্যটকেরা। তিনটি দ্বীপ নিয়ে গঠিত নুসা লেমবনগানের বিখ্যাত ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে আছে ড্রিম বিচ, ডেভিল’স টিয়ার, মান্টা পয়েন্ট, ইয়েলো ব্রিজ, শিপরেক পয়েন্ট ইত্যাদি। বালি এয়ারপোর্টের কাছে আগে কুটা নামে জেলেদের একটি গ্রাম ছিল। সেটি এখন ইন্দোনেশিয়ার অন্যতম ব্যস্ত ট্যুরিস্ট স্পট কুটা বিচ। জিমবারান, সানুর ও নুসা দুয়া বিচ কুটার সবচেয়ে নিরিবিলি বিচ। কুটা থেকে এক দিনের ট্রিপে ঘুরে আসার মতো জায়গা লেমপুইয়াং।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৪ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৫ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৯ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে