হয়েছে দশম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) এবং বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট সামিট (বিটিডিএস)। এটি চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু এই মেলা সকাল ১০টা থেকে চলবে রাত ৮টা পর্যন্ত।
মেলার এ বছরের থিম ‘কানেক্টিং রিজিওনাল ট্যুরিজম’। মেলায় পর্যটন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়, সীমান্তের এপার-ওপার সংযোগ স্থাপন এবং আঞ্চলিক পর্যটন জোট গঠনের ওপর গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, দুবাইসহ বিভিন্ন দেশের ১৫০টি পর্যটন সংস্থা মেলায় অংশ নেবে। ১৯ সেপ্টেম্বর মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা। এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, ‘এটি ইতিমধ্যে পর্যটনজগৎ এবং এশিয়ার ভ্রমণ ক্যালেন্ডারে অন্যতম প্রধান জায়গা অর্জন করে নিয়েছে। গত ৯ বছরে এশিয়ান ট্যুরিজম ফেয়ার, এই অঞ্চলের ভ্রমণপিয়াসি মানুষ, শিল্প ও পর্যটন পেশাদারদের একত্র হওয়ার প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।’ মেলা ও সামিটকে সহায়তা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১৬ মিনিট আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২৩ মিনিট আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
২ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
২০ ঘণ্টা আগে