ঢাকায় আজ শুরু হচ্ছে ২০তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫’। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হলরুমে তিন দিনব্যাপী এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলা আয়োজিত হচ্ছে বাংলাদেশ মনিটরের উদ্যোগে।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে অংশ নেবে দেশি-বিদেশি ৪৫টির বেশি প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য পর্যটন প্রতিষ্ঠান। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নেবে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান।
মেলার টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আয়োজকেরা জানিয়েছেন, মেলার দর্শনার্থীদের জন্য বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইনস আকর্ষণীয় প্যাকেজ এবং এয়ার টিকিটের ওপর বিশেষ মূল্যছাড় দেওয়ার ঘোষণা করবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। জনপ্রতি ৫০ টাকা প্রবেশ ফির মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে। প্রবেশ টিকিটের মাধ্যমে দর্শনার্থীরা র্যাফল ড্রয়ে অংশ নিতে পারবেন। র্যাফল ড্রয়ে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের মধ্যে বিমানের টিকিট জেতার বিশেষ সুযোগও রয়েছে।

আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২৪ মিনিট আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৪ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৪ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৬ ঘণ্টা আগে