ভ্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস হলো ট্রাভেল ব্যাগ। পরিবেশ এবং আবহাওয়া অনুযায়ী এটি নির্বাচন করা জরুরি। বর্ষাকাল সমাগত। জেনে রাখা ভালো, এ সময় ভ্রমণব্যাগে কী কী রাখতে হবে।
ভ্রমণের সময় যতটা সম্ভব ব্যাগ হালকা রাখার চেষ্টা করা উচিত। তাই বর্ষা ভেবে অতিরিক্ত জিনিস সঙ্গে নিতে হবে এমন মনে না করে পরিমিত ও সঠিক জিনিস সঙ্গে রাখুন।
যা রাখবেন ব্যাগে
জলে, বনে কিংবা শহরে বর্ষার সবচেয়ে উপকারী বন্ধু ছাতা আর রেইনকোট। বর্ষায় ভ্রমণের সময় ব্যাগে ভালো ছাতা ও রেইনকোট অবশ্যই থাকা চাই। বর্ষায় ঘুরতে গেলে ওয়াটারপ্রুফ জুতা ব্যবহার করুন। ভেজা জুতা দীর্ঘক্ষণ পরলে জ্বর-ঠান্ডার আশঙ্কার পাশাপাশি সংক্রমণের ঝুঁকি বাড়ে। সম্ভব হলে এক জোড়া বাড়তি জুতা সঙ্গে রাখা ভালো।
ব্যাগে ছোট তোয়ালে রাখুন। বৃষ্টিতে চুল বা শরীর ভিজে গেলে চট করে মুছে নিতে পারবেন। এমন তোয়ালে বেছে নিন, যা সহজে পানি শোষণ করে সহজে শুকিয়ে যাবে।
ব্যাগে বেশ কয়েকটি প্লাস্টিকের জিপলক পাউচ রাখুন। এতে বৃষ্টির সময় বাইরে থাকলেও মোবাইল ফোন, চার্জার, ওষুধ বা টাকাপয়সার মতো দরকারি জিনিসগুলো সুরক্ষিত রাখা যাবে। এ ছাড়া ভেজা কাপড় নেওয়ার জন্য পলিথিনের ব্যাগ রাখতে হবে সঙ্গে।
সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার। বর্ষায় বিভিন্ন রোগ ও সংক্রমণ–দুটিই বেশি হয়। তাই নিজের পরিচ্ছন্নতায় মনোযোগ দিতে হবে। ব্যাগের এমন জায়গায় স্যানিটাইজার রাখতে হবে যেন সহজে বারবার ব্যবহার করা যায়।
সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় ওষুধ। এটার কোনো আলাদা ঋতু নেই। তবে বর্ষাকালে বাইরের পানি খাওয়ার পর পেটে গোলমাল হওয়ার ঝুঁকি বেশি থাকে। এ জন্য ওষুধ রাখতে হবে বিশেষভাবে।

আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২৫ মিনিট আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৪ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৪ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৬ ঘণ্টা আগে