আন্দিজ পর্বতমালা ছুঁয়ে সাপের মতো এঁকেবেঁকে চলে গেছে পিচঢালা পথ। পাহাড়ের শরীর খুঁড়েই তৈরি করা হয়েছিল এ পথ। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজের সঙ্গে আমাজন বনভূমিকে যুক্ত করেছে এই পথ। বিপজ্জনক পাহাড়ি বাঁক, পাহাড় ধস ইত্যাদি কারণে অত্যধিক ঝুঁকিপূর্ণ এ সড়ক একসময় ছিল ভীষণ ব্যস্ত, চলত শত শত যানবাহন। এসব কারণেই সড়কটি পারাপারের সময় ঘটে অসংখ্য বীভৎস দুর্ঘটনা। এ কারণে স্থানীয় লোকজনের কাছে এটি ডেথ রোড বা ‘মৃত্যুর সড়ক’ নামে পরিচিতি পায়। ১৯৯৯ থেকে ২০০৩
সাল পর্যন্ত এ সড়কে শতাধিক মানুষ প্রাণ হারান। ফলে বলিভিয়ার সরকার সড়কটির ওপর চলাচল নিষিদ্ধ করে। ২০০৭ সাল নাগাদ আমাজন জঙ্গলে যাওয়ার বিকল্প পথ চালু করে বলিভিয়া। চলাচল বন্ধের পর ডেথ রোডে গড়ে উঠেছে বন, কমেছে বিভিন্ন ধরনের দূষণ। ফলে সেখানে ঘটেছে জীববৈচিত্র্যের সমারোহ। বর্তমানে সেখানে গাড়ি চলাচল না থাকলেও ঘুরতে, হাইকিং আর সাইক্লিং করতে যান ভ্রমণপিয়াসীরা।
অ্যাডভেঞ্চারপ্রিয়দের ভ্রমণতালিকায় থাকতে পারে ডেথ রোড বা মৃত্যুর সড়কের নাম।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
১ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে