ঢাকেশ্বরী জাতীয় মন্দির
আড়ম্বরপূর্ণ পূজার অভিজ্ঞতা পেতে চাইলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরই হওয়া উচিত আপনার প্রথম গন্তব্য। বারো শতকে রাজা বল্লাল সেন এই মন্দির তৈরি করেন, আর এটি মূলত দেবী ঢাকেশ্বরীর মন্দির। এটি ঢাকার লালবাগে অবস্থিত।
বনানী পূজামণ্ডপ
গুলশান-বনানী সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বনানী পূজামণ্ডপে জাঁকজমকের সঙ্গে দুর্গাপূজা হয়ে থাকে। প্রতিবছর বনানী মাঠে মণ্ডপটি তৈরি হয়। ঢাকার অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় এই মণ্ডপ থেকে প্রতি দশমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
রামকৃষ্ণ মিশন
রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনও দুর্গাপূজার সময় দর্শনার্থীদের পছন্দের গন্তব্য। এখানকার মূল আকর্ষণ কুমারীপূজা। অষ্টমীর দিন এই পূজা দেখতে যেতে পারেন রামকৃষ্ণ মিশনে।
রমনা কালীমন্দির
রমনা কালীমন্দির হতে পারে আপনার গন্তব্যের তালিকার দারুণ সংযোজন। বলা হয়, এই মন্দির হাজার বছরের বেশি পুরোনো এবং ভারতীয় উপমহাদেশের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে অন্যতম।
পুরান ঢাকার পূজা
জাঁকজমকপূর্ণ পূজা দেখতে চাইলে যেতে হবে পুরান ঢাকায়। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শাঁখারীবাজারের পূজা। মন্দির ছাড়াও এখানে রাস্তার দুপাশে অস্থায়ী মণ্ডপ তৈরি করে পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে প্রায় পুরো পুরান ঢাকায় মেলার আয়োজন করা হয়।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৩ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৫ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে