
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা ২২ জানুয়ারি থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে উপজেলাটিতে পর্যটক যাতায়াতে আর বাধা রইল না।
গত ১৭ জানুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুলাই জারি করা গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সদর দপ্তর বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনা নিবাসের গত ১৭ জানুয়ারি এক চিঠির আলোকে জেলার রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ২২ জানুয়ারি থেকে প্রত্যাহার করা হলো।
এ ক্ষেত্রে পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণের আগে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন থেকে অনুমতি নিতে হবে। তা ছাড়া পর্যটন এলাকায় চলাচলে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৩ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৫ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে