
বিশ্বের অন্যতম ভ্রমণ গন্তব্য হিসেবে তৈরি হচ্ছে সৌদি আরব। সে লক্ষ্যে পর্যটনের সব খাতে উন্নয়ন অব্যাহত রেখেছে দেশটি। এর মধ্যে রয়েছে রেড সি ঘিরে গড়ে ওঠা বিলাসবহুল রিসোর্টগুলো। সম্প্রতি সেখানে নির্মিত হয়েছে ডেজার্ট রক রিসোর্ট। রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র ২০ মিনিট পেরোলেই পাহাড় ও মরুভূমির মাঝে পাওয়া যাবে এ রিসোর্ট।
৩২টি ওয়াদি ভিলা, ১৭টি ক্লিফ হ্যাঙ্গিং ভিলা, ৪টি মাউন্টেন ক্রেভিস ভিলা, ১টি রয়্যাল ভিলা ও ১০টি মাউন্টেইন কেভ স্যুট রয়েছে এই ডেজার্ট রক রিসোর্টে। এগুলো তৈরি করা হয়েছে পাহাড় খোদাই করে।
রিসোর্টের স্থাপত্য নকশা তৈরি করেছে বিশ্বখ্যাত ওপেনহাইম আর্কিটেকচার। আর অভ্যন্তরীণ সজ্জার নেপথ্যে রয়েছেন ইতালির স্বনামধন্য ডিজাইনার পাওলো ফেরারি। পাহাড়ের গায়ে খোদাই করা কক্ষগুলোর জানালা খুললেই দেখা মিলবে মরুভূমির ঝলমলে রোদ আর পাহাড়ের অপার সৌন্দর্য।
এ রিসোর্টের প্রতিটি রুমে রয়েছে প্রাইভেট পুল, ডাইসন হেয়ার ড্রায়ার ও বিলাসবহুল পুলসাইড সজ্জা। অতিথিদের জন্য একটি ভিলা হোস্টও রয়েছেন।
রিসোর্টে রয়েছে চারটি প্রধান রেস্টুরেন্ট। সেগুলো হলো তুর্কি শেফ ওসমান সেজেনারের তত্ত্বাবধানে পরিচালিত নিউরা, একটি স্ন্যাক্স বার মিকা, সকালের নাশতা ও রাতে ভারতীয় খাবার উপভোগের জন্য বাসাল্ট ও পেরুভিয়ান খাবারের জন্য বিখ্যাত ওয়াদি।
পাহাড়ের কোলে নির্মিত হয়েছে বিলাসবহুল স্পা। সেখানে শরীর ও মন সতেজ করা ছাড়াও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন অতিথিরা।
এ ছাড়া রাতের আকাশের তারা দেখতে শিশুদের জন্য আলাদা ক্লাবের ব্যবস্থাও রাখা হয়েছে।
পাহাড়ঘেরা এই রিসোর্ট শুধু বিলাসিতা নয়, একই সঙ্গে রোমাঞ্চকরও। মরুভূমির নিস্তরঙ্গ পরিবেশে গড়ে ওঠা ডেজার্ট রক রিসোর্ট সৌদির পর্যটন মানচিত্রে যোগ করেছে নতুন মাত্রা।
সূত্র: আরব নিউজ

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৮ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৩ ঘণ্টা আগে