আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ঈদযাত্রা নিরাপদ, আরামদায়ক ও সহজ করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে বিমানবন্দর এবং ফ্লাইটে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। এ ছাড়া দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীর চাপ সামলাতে অতিরিক্ত ফ্লাইট যুক্ত করা হয়েছে।
বেসরকারি বিমান সংস্থা এয়ার এ্যাস্ট্রা ঈদ মৌসুমে তাদের বর্তমান রুটগুলোতে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়িয়েছে। সংস্থাটি সৈয়দপুরে চারটি, চট্টগ্রামে পাঁচটি ও কক্সবাজারে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া ইউএস-বাংলা ও নভোএয়ার তাদের নির্ধারিত ফ্লাইট পরিচালনা করবে।
সাধারণ সময়ের চেয়ে যাত্রীসংখ্যা বাড়ার কারণে সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে ১৩টি অতিরিক্ত ফ্লাইট সংযুক্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, টিকিট ইতিমধ্যে ৮০ শতাংশের বেশি বিক্রি হয়ে গেছে। ঈদের পরের ঢাকা-কক্সবাজার রুটের ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। ঈদ উপলক্ষে সংস্থাটি ২৬ থেকে ২৯ মার্চ ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে সাতটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে এবং একই রুটে ৩০ মার্চ দুটি ফ্লাইট পরিচালনা করবে। একইভাবে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন পাঁচটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে, ৩০ মার্চ অতিরিক্ত দুটি ফ্লাইট পরিচালনা করবে। এ ছাড়া বিমান ২৭ মার্চ ঢাকা-বরিশাল-ঢাকা রুটে একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। আর বাংলাদেশ বিমানবাহিনী টাস্কফোর্স, এপিবিএনসহ অন্য নিরাপত্তা সংস্থাগুলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
তথ্য: বাসস

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১০ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১০ ঘণ্টা আগে