হজ কিংবা ওমরা করতে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন? কিংবা সেখানকার ঐতিহাসিক কিংবা প্রাকৃতিক দ্রষ্টব্য স্থানগুলো দেখতে সৌদি ভ্রমণ করতে ইচ্ছুক? সে ক্ষেত্রে স্থানীয় একটি সিম কার্ড কীভাবে পাবেন এটা নিশ্চয় ভাবছেন। কারণ কথা বলতে কিংবা ইন্টারনেট ব্যবহার করতে এটা আপনার লাগবে।
কীভাবে সিম কার্ড পাওয়া যায় সৌদি আরবে
এখানকার টেলিকম কোম্পানিগুলোর কোনো একটির সিম সংগ্রহ করতে পারেন। ভ্রমণকারী ও পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ থাকে তাদের। এটা বিমানবন্দর থেকে যেমন সংগ্রহ করতে পারবেন তেমনি নিতে পারবেন পরে টেলিকম কোম্পানির কোনো দোকান কিংবা কিয়স্ক থেকে।
উদাহরণ হিসেবে হজ কিংবা ওমরাহ করতে সৌদি আরব গিয়েছেন আপনি আর নেমেছেন জেদ্দার কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সে ক্ষেত্রে অ্যারাইভাল হলে প্রবেশের সঙ্গে সঙ্গে এসটিসি, জাইন কিংবা মবিলির মতো কোম্পানির কিয়স্ক বা দোকান পাবেন। কিংবা যে হোটেলে উঠেছেন তার কাছের কোনো শপিং মলের দোকান কিংবা আশপাশে সিম কার্ড বিক্রি করে এমন কোনো দোকানও খুঁজে নিতে পারেন। জানিয়েছে আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।
নিচে যেসব সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো দর্শনার্থীদের জন্য বিশেষ সিম কার্ড প্যাকেজ দেয় তাদের সম্পর্কে বলা হলো
১. সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানি (এসটিসি)—সাওয়া ভিজিটর লাইন
দ্য সাওয়া ভিজিটর সিম কার্ড নিতে পারবেন আপনি সেখানে ঘুরতে যান, কী ব্যবসায়িক কাজে যান কিংবা হজ বা ওমরা করতে যান। ৩৫ সৌদি রিয়েল বা ১০১১ টাকা থেকে।
তাদের একটি সিম কার্ড পেতে আপনাকে যেতে হবে এসটিসির শাখা, কিয়স্ক কিংবা দেশের অনুমোদিত কোনো মোবাইলের দোকানে। আবার একটি নম্বর সংগ্রহ করতে পারবেন নিচের লিংকে ভিজিট করেও।
তবে সৌদি আরব নামার পর আপনার সিমকার্ডটি সক্রিয় করতে এসটিসির কোনো বিক্রয়কেন্দ্রে গিয়ে আঙুলের ছাপ দিতে হবে। এসটিসির ওয়েবসাইটে এ তথ্যই দেওয়া আছে।
২. মোবিলিটি–ভিজিটরস প্যাকেজ
সৌদি আরবে আসা পর্যটক এবং হজ ও ওমরা যাত্রীদের জন্য মোবিলিটির ‘ভিজিটরস প্যাকেজ’ আছে। ৩০ সৌদি রিয়েল বা ৮৬৭ টাকা। সিম কার্ড পেতে আপনাকে যেতে হবে মোবিলির যে কোনো শাখা, কিয়স্ক কিংবা দেশটির কোনো অনুমোদিত মোবাইলের দোকানে।
৩. জাইন
দর্শনার্থীদের জন্য জাইনের প্যাকেজ শুরু সাড়ে ৩৪ রিয়েল বা প্রায় ১ হাজার টাকা।
ওপরে যে কোম্পানিগুলোর কথা বলা হয়েছে তারা পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করলেও ভার্জিন, লিবারার মতো কোম্পানিগুলো থেকেও প্রিপেইড সিম কার্ড নিতে পারবেন।
কীভাবে পরিকল্পনা করবেন
বেশির ভাগ কোম্পানির প্যাকেজ শুরু ৩০ থেকে ৩৫ রিয়েলের মধ্যে। তারপরও ওদের বিভিন্ন ধরনের প্যাকেজেরই খোঁজ–খবর নিতে পারেন। কারণ আপনি হয়তো দেখবেন কোনো প্যাকেজের খরচ হয়তো একটু বেশি তবে সেটি মিনিট কিংবা ইন্টারনেট ডাটার দিক থেকে বেশি সুবিধাজনক।
সিম কার্ড পেতে যা যা লাগবে
একটি সিম কার্ড পেতে আপনার লাগবে মূলত পাসপোর্টের কপি ও ভিসা নম্বর। বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য আপনাকে হয়তো আঙুলের ছাপ দেওয়া লাগতে পারে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৪ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৪ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৮ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৮ ঘণ্টা আগে