বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা ভিসা পাওয়ার সময়সীমা আরও দ্রুত করছে চীন। ভারতের ভিসা নীতি গত কয়েক বছরে কঠিন হওয়ার পর বাংলাদেশের নাগরিকদের উন্নত চিকিৎসার জন্য দেশটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। দেশটির সরকার জানিয়েছে, জরুরি চিকিৎসা নিতে চাওয়া বাংলাদেশিদের জন্য এখন থেকে এক দিনের মধ্যে ভিসার ব্যবস্থা করবে তারা।
এ বিষয়ে ঢাকায় এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশিদের চিকিৎসা-সুবিধা দেওয়ার জন্য কুনমিং শহরের তিনটি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে। যে কেউ সেখানে চিকিৎসা নিতে চাইলে সরাসরি চীনের দূতাবাসে গিয়ে ভিসা সংগ্রহ করতে পারবেন এবং আমরা চেষ্টা করব যাতে তাঁদের এক দিনে ভিসা দেওয়া যায়।’
চীনের রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি চীন সফর করেছেন। এটি বেশ ফলপ্রসূ ছিল এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও গভীর হবে। চীন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না।’ তবে পর্যটন ভিসার জন্য সময় দ্রুত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সেই আলোচনায়।
শিক্ষাবৃত্তি এবং বিনিয়োগের বিষয়েও চীনের রাষ্ট্রদূত জানান, চীন বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চীনা বৃত্তি আরও বাড়ানো হবে এবং বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও ফুল আমদানির পরিকল্পনা রয়েছে দেশটির। এ ছাড়া আগস্ট মাসের পর থেকে ১৩টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করবে।
সূত্র: এএফপি

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
১ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে