অনেকেই ভয় পেতে ভালোবাসেন। ভয়ের মধ্যে একটা আলাদা রোমাঞ্চ আছে। পৃথিবীতে এমন কিছু রাইড আছে, যেগুলো শুধু ভয়ংকরই নয়, দুঃস্বপ্নের মতো। আর যাঁরা এই রোমাঞ্চ উপভোগ করতে চান, তাঁরা খুঁজে নেন সেই রাইডগুলো। মোটা অঙ্কের টাকা খরচ করে পৃথিবীর অনেকেই উপভোগ করেন এই রোমাঞ্চ। অনেকেই চলে যান এক দেশ থেকে অন্য দেশে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, আমেরিকার দ্রুততম রোলার কোস্টার এবং বিশ্বের দ্বিতীয় দ্রুততম রোলার কোস্টারের নাম কিংডা কা। এটি নিউজার্সির সিক্স ফ্ল্যাগ গ্রেট অ্যাডভেঞ্চার থিম পার্কে অবস্থিত। এটি প্রতি ঘণ্টায় ১২৮ মাইল বেগে ছোটে। কিংডা কা লম্বা রোলার কোস্টার। এটি খাড়া ৯০ ডিগ্রি কোণে ওঠে আবার ৯০ ডিগ্রিতে নিচে নামে। অর্থাৎ ১৮০ ডিগ্রির মজা নিতে পারবেন আরোহীরা।
আরও একটি ভয়ংকর রাইড হলো স্লিংশট রোলার কোস্টার। এই রাইডটি ৩৬০ ফুট উঁচুতে আরোহণকারীদের নিয়ে গিয়ে ফুটবলের মতো খেলবে! এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যালেন্সিয়ার সিক্স ফ্ল্যাগ ম্যাজিক মাউনটেনে অবস্থিত।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৩ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৭ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে