রোজার কারণে কক্সবাজার এখন প্রায় নির্জন। নেই পর্যটক ও হকারের ভিড়। পর্যটক টানতে তাই হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে চলছে বিশেষ ছাড়।
সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে সব সময় পর্যটকের ভিড় লেগে থাকে। পর্যটকদের পদচারণে মুখর থাকে এই তিন কিলোমিটার এলাকা। গত মঙ্গলবার বিকেলে এখানে দেখা গেছে সুনসান নীরবতা।
সৈকতের বালিয়াড়িতে চাপা পড়া সাগরলতা মাথাচাড়া দিয়ে উঠেছে। সৈকতে লাল কাঁকড়া, ডলফিনসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী অবাধে বিচরণের সুযোগ পাচ্ছে।
ঈদের ছুটি সামনে রেখে কক্সবাজারের হোটেল-মোটেল ও রেস্তোরাঁগুলো সেজে উঠছে নতুন করে। প্রায় প্রতিটি হোটেল-রেস্তোরাঁয় চলছে বিভিন্ন রকমের ছাড়। তারকা মানের হোটেল ও রিসোর্টগুলোতে কক্ষ ভাড়ায় ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে।
কক্সবাজার সৈকতের কলাতলী হোটেল-মোটেল জোন, প্রধান সড়ক ও মেরিন ড্রাইভে প্রায় ৫০০ হোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট রয়েছে। ২০০ থেকে ২৫০টি রেস্তোরাঁ আছে এখানে।
পর্যটন ব্যবসায়ী জিকু পাল জানান, ঈদের ছুটিতে পর্যটক সমাগমের আশা করা হচ্ছে। সেভাবে প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড়ও আছে এখন। মার্চ মাসের পর থেকে বিশেষ ছাড় শুরু হয়েছে।
তারকা মানের হোটেল কক্স টুডের জেনারেল ম্যানেজার আবু তালেব শাহ জানিয়েছেন, এখন কক্ষ ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ভ্রমণে পর্যটকদের উৎসাহিত করতে এ সুযোগ দেওয়া হচ্ছে।
একইভাবে শহরের অভিজাত হোটেল ওশান প্যারাডাইস, সায়মন বিচ, সি গাল, সি প্যালেস, লং বিচ, মিডিয়া ইন্টারন্যাশনালসহ বিভিন্ন হোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্টে ৪০ থেকে ৭০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। তবে এ হোটেলগুলোর কর্তৃপক্ষ এখনো ঈদের ছুটিতে ছাড় দেওয়ার ঘোষণা দেয়নি। এ ক্ষেত্রে অনেকেই বিশেষ ছাড় দিতে পারেন বলে জানা গেছে।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৩ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৫ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে