সূর্য অস্ত যেতে তখনো অনেক সময় বাকি। কপোতাক্ষ নদে নৌকার সারি। পাল নেই। পালের জায়গায় শোভা পাচ্ছে রংবেরঙের বেলুন। নৌকার ওপর বসেছে সাত-আটজন। মোটর লাগানো নৌকা বেশ গতিশীল। এর নাম কপোতাক্ষ বিনোদন বোট।
মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ। যশোরের ঝিকরগাছার কাটাখাল এলাকায় কপোতাক্ষ বিনোদন বোটে ঘুরে বেড়াচ্ছে অনেকে। যৌবনহারা কপোতাক্ষে এখন আগের মতো পালতোলা নৌকা এবং ঘাটে যাত্রীদের অপেক্ষা চোখে পড়ে না। যদিও দু-একটা নৌকার দেখা মেলে, সেগুলো মাছশিকারিদের ডিঙি। এর মধ্যে কপোতাক্ষ বিনোদন বোট বেমানান। কিন্তু স্মৃতি হাতড়ে বেড়ানো মানুষের জন্য এর আবেদন ব্যাপক। সে জন্য নৌকা ভ্রমণে আগ্রহীরা ভিড় জমাচ্ছে।
তবে কপোতাক্ষ নদে শুধু বিনোদন বোট নয়, আরও বেশ কয়েকটি নৌকা ভ্রমণের জন্য প্রস্তুত
রাখা হয়েছে।
মো. তরিকুল ইসলাম এসেছিলেন নৌকায় চড়ে নদে ঘুরে বেড়াতে। তিনি জানালেন, অনেক দিন নৌকায় ওঠেননি। অল্প সময়ের জন্য হলেও ছুটির দিনে কপোতাক্ষ নদের এই বিনোদন বোটে ভ্রমণ তাঁকে আনন্দ দিয়েছে। তরিকুলের মতো সন্তানদের নিয়ে এ নৌকায় ভ্রমণ করছিলেন আবদুল মালেক। তিনি জানান, সন্তানদের নিয়ে বেশ মজা করেছেন। তাঁর সন্তানেরাও খুশি।
কাটাখাল থেকে কপোতাক্ষ ব্রিজের নিচ দিয়ে রেলব্রিজ পর্যন্ত গিয়ে সেখান থেকে আবারও কাটাখালে ফিরে আসে বিনোদন বোটটি। জনপ্রতি ৫০ টাকা ভাড়ায় উঠতে হয় এ নৌকায়। রঙিন ছাতা মাথায় দিয়ে নৌকায় বসে জলতরঙ্গের খেলা দেখার অনুভূতি অন্য রকম বলে মনে করে ঘুরতে আসা লোকজন। নৌকায় চড়ে এখন আর দীর্ঘ পথ পাড়ি দেওয়া হয় না কারও। সেই স্মৃতি অনেকে জাগিয়ে নেয় এ বোটে ঘুরে।
কপোতাক্ষ বিনোদন বোটের মালিক খোকন। তিনি মানুষকে নৌকায় ঘুরিয়ে আনন্দ পান, পাশাপাশি রোজগারও হয়। খোকনের মতো আরও অনেকে কপোতাক্ষ নদে ভ্রমণের জন্য নৌকা তৈরি করেছেন। ঝিকরগাছার কাটাখাল বঙ্গবন্ধু পার্ক থেকে কপোতাক্ষ নদ ধরে ইউনিকোডের রাস্তা পর্যন্ত যাতায়াত করা যায়। এখানে রয়েছে বসার জায়গা। তাতে কিছু সময় কাটানো যায়।

আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৬ মিনিট আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৪ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৪ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৬ ঘণ্টা আগে