জুন মাসের গরমেও ভ্রমণের আনন্দ উপভোগ করতে ভারতের কিছু জায়গায় যেতে পারেন ভ্রমণপিয়াসীরা। কুল্লু উপত্যকার উত্তর প্রান্তে ১ হাজার ৯২৬ মিটার উচ্চতায় অবস্থিত মানালি। তুষার আচ্ছাদিত পর্বতশৃঙ্গ, ফুলে ঢাকা তৃণভূমি, হিমবাহ, নদী, মন্দির, বৌদ্ধ মঠসহ অনেক দর্শনীয় স্থান আছে সেখানে। উপভোগ্য খেলার মধ্যে আছে স্নো স্পোর্টস, যেমন স্কিইং, স্নোবোর্ডিং ইত্যাদি। আছে প্যারাগ্লাইডিং, হাইকিং, রক ক্লাইম্বিং, মাউন্টেইন বাইকিং, ক্যানোয়িং ও হোয়াইট ওয়াটার রাফটিংয়ের মতো রোমাঞ্চকর খেলা।
ওক ও পাইনগাছে ঘেরা সিমলা ভারতের উত্তরাঞ্চলের অন্যতম দর্শনীয় হিল স্টেশন। মল, রিজ ও টয় ট্রেন—সবই পাওয়া যাবে সেখানে।
মাউন্ট আবু রাজস্থান রাজ্যের একমাত্র পাহাড়ি স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৭২২ মিটার ওপরে অবস্থিত এই পর্যটন গন্তব্য আরাবল্লী রেঞ্জের শান্ত পরিবেশে অবস্থিত। পাহাড়ি শহরটি হ্রদ, জলপ্রপাত এবং সবুজ বনে ঘেরা। শহরটিতে দর্শনার্থীরা চিতাবাঘ, বুনো শূকর, ল্যাঙ্গুর ও সাম্বার দেখার সুযোগ পান।
শিলং শহর পাইনগাছ, জলপ্রপাত, সবুজ গাছপালাসহ বিশাল পার্ক নিয়ে গড়ে উঠেছে। সেখানে পর্যটকেরা হাইকিং, ক্যাম্পিং, রিভার রাফটিং, র্যাপেলিং, কায়াকিং, ফিশিং করতে পারেন।
এ ছাড়া যাঁরা সমুদ্র ভালোবাসেন, তাঁরা যেতে পারেন দক্ষিণ গোয়ার শান্ত সমুদ্রসৈকতগুলোতে। সেখানকার দর্শনীয় জায়গাগুলো হলো বাটারফ্লাই, পালোলেম এবং আগোন্ডা, সেন্ট জেভিয়ার্স চার্চ এবং দুধসাগর জলপ্রপাত। উত্তর গোয়া আরম্ভোল, ভ্যাগাটর এবং অঞ্জুনার মতো সৈকতের জন্য বিখ্যাত। এ ছাড়া সেখানে
আছে ফোর্ট আগুয়াদা এবং চাপোরা ফোর্ট।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৩ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৫ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে