বাংলাদেশের যে কটি জায়গা রোমাঞ্চপ্রিয়দের কাছে আকর্ষণীয়, এর মধ্যে আন্ধারমানিক অন্যতম। এর ‘ভয়ংকর সৌন্দর্য’ তৈরি করবে স্থায়ী স্মৃতি। বান্দরবানের থানচি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক। পাহাড়, ঝিরি, ঝরনা আর প্রকৃতি মিলিয়ে নির্মল রোমাঞ্চের জায়গা এটি।
সম্ভাব্য দর্শনীয় জায়গা পালংখিয়াং ঝরনা, নারিশ্যা ঝিরি মাইকোয়াপাড়া, চাইম্প্রা ঝিরি, বিভিন্ন পাড়া, কুরুকপাতা ট্রেইল, তৈনখাল।
যা সঙ্গে নেওয়া উচিত
জাতীয় পরিচয়পত্রের পাঁচ কপি ফটোকপি, হালকা ব্যাগপ্যাক, বাদাম, কিশমিশ, খেজুর, বিস্কুটের মতো শুকনা খাবার ও পানির বোতল, মশা থেকে বাঁচার ওষুধ, গামছা, সানগ্লাস, হ্যাট, সান ক্রিম, ব্রাশ, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট (বাধ্যতামূলক), মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস চার্জের জন্য পাওয়ার ব্যাংক, স্লিপিং ব্যাগ।
যা মনে রাখতে হবে
লম্বা সময় হাঁটার মানসিকতা নিয়ে নিজেকে প্রস্তুত করে নিন। নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা করলে সমস্যা হবে না।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৪ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে