
গত ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে ২ হাজার ২০০ জন কারাবন্দী পালিয়েছিল। এর মধ্যে ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দী এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
আজ বুধবার সকালে কারা সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কারা মহাপরিদর্শক বলেন, গত ৫ আগস্ট ২ হাজার ২০০-র বেশি বন্দী কারাগার থেকে পালিয়েছিল। এর মধ্যে ১ হাজার ৫০০ জনকে পরবর্তীতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জঙ্গি অভিযোগে কারাগারে থাকা ৭০ জন এখনো পলাতক রয়েছে। কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসীদের ১১ জন জামিনে মুক্ত হয়েছেন। জঙ্গি অভিযোগে কারাগারে থাকা ১৭৪ জন মুক্তি পেয়েছেন।
মহাপরিদর্শক দেশের ১৭ কারাগার ঝুঁকিপূর্ণ জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে মোট ৬৯টি কারাগার রয়েছে। এর মধ্যে ১৭টি কারাগার অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ। এগুলোর মেরামত করা দরকার।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশের কারাগারগুলোতে কারাবন্দীর ধারণক্ষমতা ৪২ হাজার। সেখানে কারাবন্দীর সংখ্যা ৬৫ হাজার। ধারণক্ষমতার চেয়ে ২৩ হাজার বন্দী বেশি রয়েছে।
নরসিংদীসহ দেশের কারাগারের নিরাপত্তার বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, কারাগারের নিরাপত্তার বিষয়ে একটি অবকাঠামোগত দুর্বলতা ছিল। আরেকটি বহিঃনিরাপত্তা, যেটি পুলিশ সদস্যরা দিয়ে থাকেন। এ ছাড়া কারা অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিও রয়েছে।
দেশের বিভিন্ন কারাগারে হামলার সময় কারা অধিদপ্তরের ২০১ জন কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের অনেককেই সহযোগিতা করেছেন বলে জানান কারা মহাপরিদর্শক।
কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন মহল থেকে লোগো পরিবর্তনের দাবির পরিপ্রেক্ষিতে তা পরিবর্তন করা হবে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে