
যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১১ ঘণ্টা বিলম্বে ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা ফ্লাইট। এতে ৭৬ যাত্রী ভোগান্তির মুখে পড়েন।
গতকাল সোমবার রাত পৌনে ১২টায় এই ফ্লাইট ছাড়ার কথা থাকলেও ত্রুটি সারিয়ে আজ মঙ্গলবার বেলা ১১টার সময় এটি উড়াল দেয় বলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, যাত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সময় মতো যেতে পারেনি। বিমানের নিয়ম অনুসারে যাত্রীদের বিভিন্ন হোটেলে পাঠিয়ে দেওয়া হয়।
যাত্রীর নিরাপত্তার কথা প্রাধান্য দিয়ে ফ্লাইট বিলম্ব করা হয়েছে জানিয়ে তাহেরা খন্দকার আরও বলেন, ‘সকাল ১১টা সকল যাত্রী নিয়ে ফ্লাইটটা ছেড়ে গিয়েছে। এখন তা নারিতার কাছাকাছি রয়েছে।’
প্রায় ১৭ বছর পর গত ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটের ফ্লাইট আবার চালু হয়। সপ্তাহে তিন দিন (শুক্রবার, সোমবার ও বুধবার) রাত ১১টা ৪৫ মিনিটে বিমানের ফ্লাইট ঢাকা থেকে নারিতার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে নারিতা থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি ফ্লাইট ছাড়ে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায়।
ঢাকা-নারিতা রুটের ফ্লাইট লাভজনক না হওয়ায় ২০০৬ সালে বন্ধ করে দেওয়া হয়।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৮ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২৬ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে