
মিয়ানমারের ভেতরে ভয়াবহ গোলাগুলির কারণে সেখানকার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ১৪ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছেন। তাঁদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিপি সদস্যদের শিগগির পাঠিয়ে দেওয়া হবে। তাঁরা নিজেদের বাঁচাতে বাংলাদেশে ঢুকেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যাতে তারা এঁদের নিয়ে যায়।
আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না, যুদ্ধ চাইও না। আমাদের প্রধানমন্ত্রী আমাদের সব সময় সেই নির্দেশনা দিয়ে থাকেন। তবে আমরা সব সময় তৈরি আছি।’
সীমান্ত এলাকায় শক্তি বৃদ্ধি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমার সীমান্তে শক্তি বৃদ্ধি করেছি। আমরা পুলিশকে বলে দিয়েছি, কোস্ট গার্ডকেও নির্দেশনা দিয়েছি। যাতে কোনোভাবেই কেউ আমাদের সীমানায় অনুপ্রবেশ করতে না পারে। সেই ব্যাপারে আমরা খুব সতর্ক রয়েছি। যুদ্ধ কত দিন চলে আমরা জানি না। কিন্তু সীমান্ত পার হয়ে কাউকে আসতে দেব না। বিজিবিকে আমরা সেই নির্দেশনাটাই দিয়েছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিজিপির একের পর এক ঘাঁটি দখল করে নিচ্ছে আরাকান আর্মি। আমাদের বর্ডারের কাছে যেগুলো ছিল, তা দখল করে নিয়েছে। বিজিপি আত্মরক্ষার্থে ভেতরে ঢুকে সহযোগিতা চেয়েছে। তাঁদের ১৪ জনকে অবরুদ্ধ করে, তাঁদের অস্ত্র নিয়ে এক জায়গায় আটক করে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।’

মিয়ানমারের অভ্যন্তরীণ এ দ্বন্দ্ব পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো প্রতিবন্ধকতা হতে পারে কি না—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ পরিস্থিতির পরও রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
বাংলাদেশ সীমান্তে মর্টার শেল এসে পড়ার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে মর্টার শেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩ ঘণ্টা আগে