উপদেষ্টা পরিষদের বিশেষ সভা আজ

ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমানো এবং শিশুধর্ষণ ও বলাৎকারের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনে এ-সংক্রান্ত আইন সংশোধন করতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা হবে আজ সোমবার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দুপুরে তাঁর কার্যালয়ে এ সভা হবে। সভায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপনের কথা রয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হতো। অন্তর্বর্তী সরকার প্রতি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা করছে।
১৩ মার্চ উপদেষ্টা পরিষদের সবশেষ নিয়মিত সভা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, আজকের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় পাসের জন্য নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশের খসড়াটি একমাত্র আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, উপদেষ্টা পরিষদে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদনের পর এ বিষয়ে অধ্যাদেশ জারি হলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। ওই ট্রাইব্যুনালে ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া মাগুরার শিশুটির মামলার বিচার হবে।
সংশোধিত খসড়া অনুযায়ী, ধর্ষণের মামলা তদন্তের সময় ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন এবং মামলার বিচারকাজ শেষ হওয়ার সময় ১৮০ থেকে কমিয়ে ৯০ দিনে শেষ করার প্রস্তাব করা হয়েছে। বিচারক চাইলে ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সনদের ভিত্তিতে ধর্ষণ মামলার বিচার ও তদন্তকাজ চালাতে পারবেন—সংশোধিত খসড়ায় এমন বিধান রাখা হয়েছে।
ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে যাঁকে নির্দিষ্ট করা হবে, তাকেই নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকাজ শেষ করতে হবে। তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা যাবে না বলে সংশোধিত খসড়ায় বলা হয়েছে। এ ছাড়া খসড়ায় শিশুধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৯ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
১১ ঘণ্টা আগে