
যেকোনো ধরনের গ্রাহক ও যাত্রীসেবা ব্যাহত হলে অনতিবিলম্বে টেলিভিশনের স্ক্রলে প্রচারের ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছেন সড়ক, রেল ও বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। নির্দেশনায় উপদেষ্টা আরও বলেন, গ্রাহক ও যাত্রীসেবা পুনরায় চালু হলে সেটি টেলিভিশন স্ক্রলের মাধ্যমে জানিয়ে দিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে হবে।
আজ রোববার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তর থেকে এসংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ এবং রেল মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, গতকাল শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৬ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায় এবং সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে পুনরায় চালু হয়। অন্যদিকে বিকেল ৫টা ৫০ মিনিটে খুলনা অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাক আউট হয় এবং সন্ধ্যা ৭টায় পুনরায় চালু হয়। দুটি ক্ষেত্রেই কোনো সচিব কিংবা সংস্থা প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানাননি। তিনি বিষয় দুটি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম মারফত জানতে পারেন।
এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টার দপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, এখন থেকে যেকোনো ধরনের গ্রাহক ও যাত্রীসেবা বিঘ্নের ঘটনা টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে অনতিবিলম্বে জানাতে হবে। একই সঙ্গে নির্দেশনায় আরও বলা হয়, ‘মনে রাখতে হবে, গ্রাহক ও যাত্রীসেবা আমাদের দয়া নয়, বরং দায়।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৪ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে