
পার্বত্য অঞ্চলে ব্রডব্যান্ড ও মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হওয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পাহাড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ করছেন, রাঙামাটি ও খাগড়াছড়ির কোনো কোনো স্থানে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সেবা স্বাভাবিক অবস্থায় নেই।
এর পরিপ্রেক্ষিতে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) আজ শনিবার দুপুরে জানায়, অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দুই জেলার কিছু কিছু স্থানে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা ব্যাহত হচ্ছে।
এরপর বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায়, পার্বত্য অঞ্চলে ইন্টারনেট সচল রয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার উত্তেজনার পরিপ্রেক্ষিতে সরকার ইন্টারনেট বন্ধ করেছে বলে যে খবর ছড়িয়েছে, তা সত্য নয়। পার্বত্য অঞ্চলের ইন্টারনেট সেবা সচল রয়েছে। ইন্টারনেট বন্ধের সংবাদের পরিপ্রেক্ষিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিটিআরসির কাছে ব্যাখ্যা চাইলে তারা জানায়, মোবাইল নেটওয়ার্ক ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা বিটিআরসি দেয়নি।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হয়। এর ফলে অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত হওয়ায় মোবাইল অপারেটর রবির ১৬টি টাওয়ার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার মধ্যে ১৪টি ঠিক করা হয়েছে। ২টির মেরামত চলছে। এ কারণে মোবাইল ইন্টারনেট সংযোগে কিছুটা ব্যাঘাত ঘটছে, যা বর্তমানে স্বাভাবিক অবস্থায় আছে।
সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকায় ও মেরামত কাজের বিলম্ব ঘটে। পরবর্তীতে টেলিকমিউনিকেশনের সকল কাজ ১৪৪ ধারার আওতামুক্ত ঘোষণা করা হয় বলেও জানায় মন্ত্রণালয়।
ব্রডব্যান্ড সেবা বিঘ্নিত হওয়ার খবর প্রকাশের পর মন্ত্রণালয় ইন্টারনেট সেবাদানকারী আইএসপিদের কাছে ব্যাখ্যা চাইলে তারা জানায়, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল আছে। তবে কিছু কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়া এবং কোনো কোনো এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় স্বল্পসংখ্যক গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত রয়েছেন।
তবে ওই এলাকায় আইএসপি অপারেটরদের ক্ষতিগ্রস্ত নেটওয়ার্ক পুনঃস্থাপন ও জেনারেটরের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সংযোগ দেওয়ার কার্যক্রম চলছে। অতি দ্রুত ব্রডব্যান্ড ইন্টারনেট স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
পাহাড়ে মোবাইল ও ইন্টারনেট সেবা স্বাভাবিক আছে কি না জানতে চাইলে খাগড়াছড়ি মূল শহরের বাসিন্দা পূজা চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বাভাবিকভাবেই ইন্টারনেট ব্যবহার করতে পারছি। তবে কিছু কিছু এলাকায় সমস্যা হচ্ছে বলে শুনেছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৪ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে