
সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কি না, এ বিষয়ে তদন্ত ছাড়া মন্তব্য করতে চাননি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এ ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসার পর সচিবালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ঘটনাটির নাশকতা কি না, সে ব্যাপারে তদন্ত ছাড়া বলা যাবে না।’
জাহাঙ্গীর আলম বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির সদস্য সংখ্যা ৫ থেকে ১১ পর্যন্ত হতে পারে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ তলায় আগুন লেগে তা ওপরে ছড়িয়েছে। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয়তলায় আনুমানিক রাত ১টা ৫০ মিনিটে আগুন ধরে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে তাঁরা তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘কি হয়েছে তা আমরা দেখব। পুরোটা সার্চ করার পরে কিছু পাওয়া যায় কি না, আমরা জানাব।’
আগুন নিয়ন্ত্রণের জন্য পাইপ নিয়ে সচিবালয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় একজন ফায়ার ফাইটার ট্রাকচাপায় শাহাদত বরণ করেন। আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ঘটনা তদন্তের আগে কোনো মন্তব্য করতে না চাইলেও সচিবালয়ের কিছু কর্মকর্তা এটিকে নাশকতা বলে মনে করছেন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি খুবই স্পষ্ট যে-এক্সিট পয়েন্টগুলোতে আগুনের সূত্রপাত। শর্টসার্কিট বা অন্য কোনো কারণে আগুন লাগলে সেটি আশপাশে বা একই স্থানে সীমাবদ্ধ থাকত। কিন্তু সেটি দেখা যাচ্ছে না। আগুন তিনটি এক্সিট পয়েন্টের আশপাশের কক্ষ আগুনে পুড়ে গেছে।’

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩৩ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে