
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে দেশটির প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ইউনূস ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত ভারতের প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি হাইকমিশনে খোলা শোক বইতেও মনমোহন সিংয়ের জন্য শোকবার্তা লেখেন।
ভারত দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীকে স্মরণ করে সাত দিনের শোক পালন করছে।
ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বারিধারায় অবস্থিত হাইকমিশনে বেলা ১১.৩০টায় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন এবং তাঁর দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সঙ্গে কাটানো স্মৃতিচারণ করেন।
মনমোহন সিংয়ের সঙ্গে নিজের বন্ধুত্বের কথা স্মরণ করে ড. ইউনূস বলেন, ‘তিনি কত সরল ছিলেন! কত প্রজ্ঞাবান ছিলেন!’ তিনি আরও বলেন, মনমোহন সিং ভারতকে একটি বৈশ্বিক অর্থনৈতিক মহাশক্তিতে পরিণত করতে বড় ভূমিকা পালন করেছেন।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে