ঈদের অগ্রিম অনলাইন টিকিট কাটার দ্বিতীয় দিনে প্রথম আধা ঘণ্টায় হিট পড়েছে ১২৯ লাখ। রেল পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে আগামী ২৫ মার্চের জন্য ৪৩টি আন্তনগর ট্রেনের প্রায় ৩৩ হাজার ২৫৭ অনলাইন টিকিটের বিপরীতে এই হিট করেন যাত্রীরা। আজ শনিবার বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।
রেলওয়ে বলছে, ঈদযাত্রার আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে কাটা শুরু হয় দুই পালায়। প্রথমটি উত্তরাঞ্চলের টিকিটের জন্য সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের টিকিটের যুদ্ধ শুরু হয় বেলা ২টায়। ২৫ মার্চের টিকিট কিনতে আজ শনিবার সকাল ৮টা থেকে প্রথম আধা ঘণ্টায় রেলসেবা অ্যাপ এবং ওয়েবসাইটে ৭৩ লাখ এবং বেলা ২টা থেকে প্রথম আধা ঘণ্টায় ৫৬ লাখ হিট হয়েছে। অর্থাৎ দুই দফায় মোট হিট হয়েছে ১২৯ লাখ।
আরও জানা গেছে, ২৫ মার্চের ৪৩টি আন্তনগর ট্রেনের প্রায় ৩৩ হাজার ২৫৭টি টিকিট বিক্রির জন্য অনলাইনে দেওয়া হয়। এর মধ্যে বেলা আড়াইটা পর্যন্ত ২৪ হাজার ৭০৯টি টিকিট বিক্রি হয়েছে।
কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ২৫ মার্চ বিকেল থেকে রাতের ট্রেনগুলোতে যাত্রীদের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। আজ ২৬ মার্চের টিকিট বিক্রি হবে। আজও বেশির ভাগ ট্রেনের টিকিটের চাহিদা অনেক বেশি থাকবে। তবে টিকিটসংখ্যা যেহেতু সীমাবদ্ধ, ফলে সবাই টিকিট কিনতে পারবেন না। এটাই বাস্তবতা।
নুর আলম সিদ্দিক নামের এক ব্যক্তি ‘বাংলাদেশ রেলওয়ে হেল্প লাইন’ নামক একটি ফেসবুক পেজের পোস্টে লিখেছেন, ‘সকাল ৭: ৫৯ থেকে ট্রাই করে ৮: ০৩ দেখি সব টিকিট বুক হয়ে গেছে। যতবার ট্রাই করেছি দেখায় (sorry! Thise ticket is not available now)। আজকেও ২৫ / ০৩ / ২০২৫ তারিখের ঢাকা টু জয়পুরহাট ট্রেনের টিকিট ক্রয়ে ব্যর্থ।’
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল (রোববার) ১৬ মার্চ বিক্রি করা হবে ২৬ মার্চের অগ্রিম টিকিট। ১৭ মার্চ বিক্রি করা হবে ২৭ মার্চের টিকিট। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে