সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, আবুধাবির বিভিন্ন স্থাপনায় হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় তেল ট্যাংকার বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ। আর বাংলাদেশ এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংহতি জানাচ্ছে।
গতকাল সোমবার আবুধাবিতে হুতিদের একাধিক হামলায় বিমানবন্দরের খুব কাছেই বিস্ফোরিত হয় তিনটি তেলের ট্রাক। এতে তিনজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ছয়জন।
এর আগে চলতি বছরের ২ জানুয়ারি ইউএইর পতাকাবাহী জাহাজে হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা। বর্তমান হামলাটি ওই অঞ্চলে অস্থিরতা তৈরিতে হুতি বিদ্রোহীদের অপচেষ্টার একটি অংশ। হুতি বাহিনীর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। এ ছাড়া এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ প্রতিজ্ঞার কথা জানানো হয়েছে।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২৬ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে