কানাডার টরন্টোর উদ্দেশে উড়াল দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বাণিজ্যিক ফ্লাইট। আজ বুধবার ভোর ৩টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি টরন্টোর উদ্দেশে রওনা হয়। ফ্লাইটে মোট ১৫৪ জন যাত্রী ছিল।
বুধবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ‘কানাডার স্থানীয় সময় ১টা ৫৫ মিনিট আর বাংলাদেশি সময় রাত ১১টা ৫৫ মিনিটে টরন্টোতে বিমানের ফ্লাইটটি পৌঁছার কথা রয়েছে।’
বিমানের তথ্যমতে, ঢাকা-টরন্টো রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। সপ্তাহে প্রতি বুধবার বিজি ৩০৫ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে যাত্রা করবে। যাত্রাপথে ফ্লাইটটি রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সকাল ৯টায় তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে। সপ্তাহে প্রতি রোববার বিজি ৩০৫ ঢাকা থেকে ভোর ৩টায় যাত্রা করে রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।
অন্যদিকে প্রতি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিজি ৩০৬ টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। যাত্রাবিরতি ছাড়াই ফ্লাইটটি একটানা ১৬ ঘণ্টা উড়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এ ছাড়া সপ্তাহে প্রতি রোববার টরন্টো থেকে স্থানীয় সময় রাত ৯টায় বিজি ৩০৬ উড্ডয়ন করে সরাসরি ঢাকায় পৌঁছাবে সোমবার স্থানীয় সময় রাত ১১টায়।
ঢাকা থেকে টরন্টো ফ্লাইটের রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। তবে যারা ২০ জুলাইয়ের আগে টিকিট কেটেছেন তারা ১৫ শতাংশ ছাড় পেয়েছেন।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
৩১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
১ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে