করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট আগামী ১৪ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের নির্দেশনায় জানানো হয়, সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী ৮ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত সকল ধরনের অভ্যন্তরীণ বিমান চলাচল স্থগিত করা হয়েছে। তবে ওষুধ সামগ্রী, মানবিক সহায়তা বা ত্রাণবাহী ফ্লাইটগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে এ বিষয়ে উড়োজাহাজ প্রতিষ্ঠানকে স্থানীয় পুলিশ বা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।
ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে করোনা বিষয়ক যে বিধিনিষেধ রয়েছে তা অনুসরণ করতে বলা হয়েছে।
গত ১ জুলাই থেকে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নেয়। এই বিধিনিষেধ ও নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৪ জুলাই বাড়ানো হয়েছে।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
৬ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
১ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে